Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সেই পাইলট ও তার পরিবারকে ৫ বছর যে সুবিধা দেওয়ার ঘোষণা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম

সেই পাইলট ও তার পরিবারকে ৫ বছর যে সুবিধা দেওয়ার ঘোষণা

স্মিত মাচ্ছার। ফাইল ছবি

Advertisement

ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট ছিনতাই ঠেকিয়ে যাত্রীদের জীবন রক্ষার ঘটনায় ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সম্মান জানিয়ে পাঁচ বছরের জন্য বিনামূল্যে অভ্যন্তরীণ বিমান ভ্রমণের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের অনলাইন ভ্রমণ সংস্থা ইজমাইট্রিপ। এ সুবিধা শুধু পাইলট নিজেই নয়, তার স্ত্রী ও সন্তানরাও পাবেন।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে সহপাইলটের হামলার শিকার হন ক্যাপ্টেন স্মিত। গুরুতর আহত অবস্থায়ও পরিস্থিতি সামাল দিয়ে তিনি বিমানটিকে ছিনতাই বা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেন বলে জানা গেছে। এ ঘটনার পর বিভিন্ন দেশের নেতারা তাকে সাহসিকতার জন্য প্রশংসা করেছেন।

ইজমাইট্রিপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা রিকান্ত পিট্টি বলেন, দেশের জন্য কেউ কঠিন পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড়ালে তার পাশে দাঁড়ানোও গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন মাচ্ছার, তার স্ত্রী ও সন্তানদের আগামী পাঁচ বছর ভারতের অভ্যন্তরে বিনামূল্যে বিমান ভ্রমণের সুযোগ দেওয়াকে কৃতজ্ঞতার ছোট্ট নিদর্শন হিসেবে উল্লেখ করেন তিনি।

ফ্লাইটে হামলার ঘটনা

ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করেছিল। এতে ১৭০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিলেন। উড্ডয়নের প্রায় আড়াই ঘণ্টা পর সৌদি আরবের আকাশসীমায় বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করে। দুই মিনিটেরও কম সময়ে এটি ১৭ হাজার ফুটের বেশি উচ্চতা হারায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পরে বিমানটি কিছু সময়ের জন্য জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে আবার সৌদি আরবের দিকে ফিরে যায় এবং সেখানে অবতরণ করে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরে জানান, এক পাইলট আরেক পাইলট, ক্যাপ্টেন মাচ্ছারকে ছুরিকাঘাত করেন এবং পরে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এক ইসরাইলি যাত্রীর বর্ণনা অনুযায়ী, বিমানটি ঘুরতে ঘুরতে নিচে নামতে শুরু করলে এক যাত্রী ও এক ক্রু সদস্য ককপিটে ঢুকে হামলাকারী পাইলটকে নিয়ন্ত্রণে নেন।

ঘটনার পর নেতানিয়াহু ক্যাপ্টেন মাচ্ছারকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবে উল্লেখ করেন। সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুকের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রিয়াদে ভারতীয় দূতাবাস জানিয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

মোদির প্রশংসা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, গুরুতর আহত অবস্থাতেও চরম বিপদের মুখে ক্যাপ্টেন মাচ্ছার অসীম সাহস ও অন্যদের জীবন রক্ষার দৃঢ় সংকল্প দেখিয়েছেন।

তার সাহসিকতায় শত শত মানুষের জীবন রক্ষা পেয়েছে এবং বড় ধরনের একটি দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন মোদি। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন, বন্ধ ইন্টারনেট

যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন, বন্ধ ইন্টারনেট

একাই ১৯৮ মুসলিম ভোটারের নাম কাটার আবেদন, বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

একাই ১৯৮ মুসলিম ভোটারের নাম কাটার আবেদন, বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

‘ভোট চুরির’ অভিযোগে ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

‘ভোট চুরির’ অভিযোগে ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে জীবিত হাজির সেই পাক সেনা

হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে জীবিত হাজির সেই পাক সেনা

ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই মতবিরোধ ভারতের

ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই মতবিরোধ ভারতের

সাগরে ডুবে পুনের ৮ শিক্ষার্থীর মৃত্যু

সাগরে ডুবে পুনের ৮ শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

স্বর্ণের দামে বড় লাফ

স্বর্ণের দামে বড় লাফ

সৌদিতে হুথি হামলা নিয়ে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক

সৌদিতে হুথি হামলা নিয়ে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক

বিপুল পরিমাণ ডিজেল বাজারে ছাড়তে রাজি হয়েছে ইউরোপ: ট্রাম্প

বিপুল পরিমাণ ডিজেল বাজারে ছাড়তে রাজি হয়েছে ইউরোপ: ট্রাম্প

সেই পাইলট ও তার পরিবারকে ৫ বছর যে সুবিধা দেওয়ার ঘোষণা

সেই পাইলট ও তার পরিবারকে ৫ বছর যে সুবিধা দেওয়ার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম