যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন, বন্ধ ইন্টারনেট
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতে দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভের মাঝেই সেখানে ১২ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন সংগঠন এই বিক্ষোভের আয়োজন করেছে।
এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম অপারেটরগুলোকে যন্তর মন্তর ও তার আশপাশের দেড় কিলোমিটার এলাকায় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ রাখতে বলা হয়েছে।
গত তিন মাসের মধ্যে এই এলাকায় দ্বিতীয়বারের মতো ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হলো। এর আগে গত জুলাই মাসে এনইইটি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে একটি বিক্ষোভের সময়ও সেখানে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস।

