বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে নতুন এক দাবি করেছেন তার শাশুড়ি তায়্যেবেহ মাহরুযাদেহ।
তিনি দাবি করেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আলিয়া খামেনির দাফন ও শেষ বিদায়ের রাতে মাশহাদের ইমাম রেজা মাজারে মোজতবা খামেনিকে উপস্থিত দেখেছিলেন তিনি।
স্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে তিনি জানান যে, ওই রাতে মোজতবা সম্পূর্ণ সুস্থ ও সবল অবস্থাতেই ছিলেন।
উল্লেখ্য, তায়্যেবেহ মাহরুযাদেহ হলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম-আলী হাদ্দাদ-আদেলের স্ত্রী এবং মোজতবা খামেনির প্রয়াত স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেলের মা। চলতি বছরের শুরুর দিকে আলিয়া খামেনির বাসভবন ও দপ্তরে চালানো হামলায় জাহরা নিহত হয়েছিলেন।
গত জুলাইয়ে মাশহাদের ইমাম রেজা মাজারে আলিয়া খামেনির দাফন সম্পন্ন হওয়ার সময় মোজতবা খামেনির উপস্থিতি নিয়ে জনমনে নানা কৌতূহল ছিল। কারণ দাফন বা শোকানুষ্ঠানের কোনো সরকারি বা দাপ্তরিক ভিডিও রেকর্ডে তাকে দেখা যায়নি, যা তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিল। মার্চের শুরুতে তিনি ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হলেও এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি এবং তার সব নির্দেশ লিখিতভাবেই প্রকাশ করা হচ্ছে।
শাশুড়ির এই দাবির পক্ষে ছবি বা ভিডিওর কোনো প্রমাণ প্রকাশ না করা হলেও, দেশটির সরকারি ও সংশ্লিষ্ট মহলের কেউ কেউ তার সুস্থতার কথা বারবার দাবি করে আসছেন।
সূত্র: ইরানওয়্যার

