Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘সশস্ত্র লড়াইয়ের মাধ্যমেই ফিলিস্তিন মুক্ত হবে’

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩১ পিএম

‘সশস্ত্র লড়াইয়ের মাধ্যমেই ফিলিস্তিন মুক্ত হবে’

ছবি: আল জাজিরা

Advertisement

সশস্ত্র প্রতিরোধই দখলদার ইসরাইলের কাছ থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মু্ক্ত করার একমাত্র পথ বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম। 

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হলে ফিলিস্তিনিদের জন্য কোনো উপকার হবে না, বরং এতে দখলদার তেল আবিব সরকারের স্বার্থ রক্ষা করবে।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব অবসানের কৌশল শীর্ষক একটি ভার্চুয়াল বৈঠকে শেখ নাঈম এসব মন্তব্য করেন। খবর ইরনার। 

শেইখ নাঈম কাসেম আরো বলেন, দখলদার ইসরাইলকে রক্ষা করতে এবং তাকে বৈধতা দেয়ার বিষয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর স্বার্থ রয়েছে।ফলে এসব শক্তিগুলোর কাছে ধর্না দিলে ফিলিস্তিনসহ এ অঞ্চলের দেশগুলোর কোনো লাভ হবে না।  

হিজবুল্লাহর এ নেতা বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড আমরা কিভাবে ফিরে পেতে পারি? নিশ্চিতভাবেই লড়াই, জিহাদ এবং প্রতিরোধের মাধ্যমে আমরা এটা ফিরে পাবো।একমাত্র এই পথই আমাদের জন্য খোলা আছে।

ফিলিস্তিন এবং জেরুজালেম আল কুদস মুক্ত করার জন্য সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সশস্ত্র প্রতিরোধও চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন হিজবুল্লাহর এ উপপ্রধান। 

Advertisement

সশস্ত্র লড়াই ফিলিস্তিন হিজবুল্লাহ

Advertisement

আরও পড়ুন

গুলির ক্ষত সারাতে মধু ব্যবহার করতেন পেহেলগাম হামলার হোতা

গুলির ক্ষত সারাতে মধু ব্যবহার করতেন পেহেলগাম হামলার হোতা

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম