Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চা-সিঙাড়া বেচে কোটিপতি!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২১, ১০:১৬ এএম

চা-সিঙাড়া বেচে কোটিপতি!

Advertisement

কেউ চা-সিঙাড়া বিক্রি করেন, কেউ আবার চপ। এমনিতে মনে হবে অভাব-অনটনে চলছে তাদের সংসার। এই ধরনের খুচরো পেশায় জড়িত ২৫০ জনের ব্যাংকে কোটি কোটি রুপি জমা আছে বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের কানপুরে আয়কর দফতরের একটি তদন্তে এ তথ্য পাওয়া গেছে।
 

তদন্তকারীরা জানিয়েছেন, বছরের পর বছর ধরে খুচরো বিক্রির সঙ্গে জড়িত ওই সব কোটিপতিরা। তাদের কোনো ব্যবসায়িক নিবন্ধন নেই। তাই তাদের আয়কর দিতে হয় না। বছর এক টাকাও কর দেন না এসব খুচরা ব্যবসায়ী। ভারতের খাদ্য সুরক্ষা ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কোনো সার্টিফিকেটও নেই তাদের।

এভাবে কর ফাঁকি দিয়েই নামে-বেনামে এসব খুচরা ব্যবসায়ী কোটি কোটি রুপির সম্পদ কিনেছেন বলে তদন্তে উঠে এসেছে।

সাধারণত শীর্ষ ধনীদের কর ফাঁকি দেওয়ার খবর শিরোনামে আসে। তবে এভাবে খুচরা ব্যবসায়ীদের কর ফাঁকি দিয়ে কোটিপতি হওয়ার নজির নেই বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

Advertisement

ভারত খুচরা ব্যবসায়ী কর ফাঁকি

Advertisement

আরও পড়ুন

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম