Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২২, ০৮:৪৫ এএম

যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

Advertisement

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় মঙ্গলবার এ গুলির ঘটনা ঘটে। অঙ্গরাজ্যের ডিপার্টমেন্ট ফর পাবলিক সেফটি এ তথ্য জানিয়েছে। খবর  সিএনএনের।

বন্দুকধারী সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাউথ টেক্সাসের উভালদে শহরের যে স্কুলটিতে হামলা চালানো হয়েছে সেটির নাম রব এলিমেন্টারি স্কুল। এর আগে অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছিলেন, গুলিতে এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী নিহত হয়েছেন। সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সি এক তরুণ ওই হামলা চালিয়েছেন।

সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে গ্রেগ অ্যাবোট বলেন, ওই সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। ধারণা করা হচ্ছে, ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

গ্রেগ অ্যাবোট বলেন, বন্দুকধারী সালভাদর রামোস গাড়ি নিয়ে ওই স্কুলে ঢুকেছিলেন। তার হাতে একটি বন্দুক ছিল। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরেকটি রাইফেল ছিল।

এ ঘটনার পর দেশটির জাতীয় পতাকা আগামী ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে, বুধবার হোয়াইট হাউস থেকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

হামলায় হতাহতদের নেওয়া হয়েছে এসএসজিটি উইলি ডি লিওন সিভিক সেন্টারে। বাইরে অপেক্ষায় স্বজনরা। 

এদিকে উভালদের পুলিশ কর্মকর্তা পিট আরেদোন্দো জানিয়েছেন, যারা নিহত হয়েছে, তারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়গুলোয় যারা এসব শ্রেণিতে পড়ে, তাদের বয়স সাধারণত ৭-১০ বছরের মধ্যে হয়ে থাকে।

এ হামলা ১০ দিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে গুলি চালানো হয়। এতে ১০ জন নিহত হয়। ওই সময় যে গুলি চালিয়েছিলেন তার বয়সও ছিল ১৮ বছর। পুলিশ ধারণা করছে, সেটি ছিল বিদ্বেষপ্রসূত অপরাধ।

যুক্তরাষ্ট্রের স্কুলে এর আগেও হামলা হয়েছে। তবে বিগত ১০ বছরে যেসব হামলা হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম টেক্সাসের এ হামলা। এর আগে ২০১২ সালে কানেকটিকাটে একটি স্কুলে হামলা চালানো হয়। ওই হামলা ২০টি শিশুসহ ২৬ জন নিহত হয়। নিহত ওই শিশুদের বয়স ছিল পাঁচ থেকে ১০ বছরের মধ্যে। এ ছাড়া ২০১৮ সালে ফ্লোরিডার একটি স্কুলে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৭ শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়।

Advertisement

যুক্তরাষ্ট্র প্রাইমারিস্কুল হামলা শিক্ষার্থী

Advertisement

আরও পড়ুন

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম