Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে জার্মানি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৭:৪২ পিএম

ইসরাইলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে জার্মানি

Advertisement

চলমান সংকটের মধ্যে ফ্রান্স অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞার আহবান জানালেও ইসরাইলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) জার্মান গণমাধ্যম ট্যাগেসস্পিগেলের এক প্রতিবেদনে শলৎসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমরা ইসরাইলে অস্ত্র সরবরাহ করেছি এবং সরবরাহ অব্যাহত রাখব’।

গত ৭ অক্টোবর গাজা যুদ্ধের এক বছর পূর্তির দিনে বার্লিন ইসরাইলের ওপর অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে নেয়।

ওইদিন বার্লিনে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে জার্মান ডেপুটি সরকারী মুখপাত্র ক্রিস্টিয়ান হফম্যান জানান, অস্ত্র রপ্তানির সিদ্ধান্ত প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে নেওয়া হয়। 

সে সময় তিনি আরও বলেন যে, ‘ইসরাইলে অস্ত্র রপ্তানির ওপর কোনো সাধারণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেডারেল সরকার সেই সিদ্ধান্ত নেয়নি’। 

এর আগে গত ৫ অক্টোবর এক সাক্ষাৎকারে ইসরাইলের বিরুদ্ধে ‘অস্ত্র নিষেধাজ্ঞা’ আরোপের আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি বলেন, ‘আমি মনে করি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- আমরা একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসি এবং গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি’। 

গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয়, আমাদের কোনো কথাই শোনা হচ্ছে না। সেই সঙ্গে তিনি গাজায় ইসরাইলের যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্পকে একটি ‘বড় ভুল’ বলেও অভিহিত করেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৪২,০৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। যাদের অধিকাংশই নারী ও শিশু। সূত্র: মিডল ইস্ট আই

Advertisement

ইসরাইল অস্ত্র সরবরাহ জার্মানি চ্যান্সেলর ওলাফ শলৎস ফ্রান্স

Advertisement

আরও পড়ুন

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম