Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ‘অনুনয়-বিনয়’ করেছেন ট্রাম্প?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১১:২৫ এএম

যুদ্ধবিরতির জন্য ‘অনুনয়-বিনয়’ করেছেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ‘অনুনয়-বিনয়’ করেছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরআইএনএন।  

এছাড়াও টিভি চ্যানেলটি এক ঘোষণায় বলেছে, ইসরাইলের ওপর সফল হামলার পর যুদ্ধবিরতি ‘আরোপ’ করা হয়েছে। খবর বিবিসির।

এতে আরও বলা হয়, কাতারে ইরানের হামলার পর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ‘অনুনয়-বিনয়’ করেছেন। রাষ্ট্রীয় টিভির উপস্থাপক বিবৃতিটি পড়ে শোনান।

এছাড়াও বিবৃতিতে আইআরজিসি ও ইরানি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের ‘প্রতিরোধ’ উদযাপনের কথা উল্লেখ করা হয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট এক ঘোষণায় বলেন, ‘ইসরাইল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।

যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, ‘তবে ইসরাইল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পালটা হামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রাখি না’। 

উল্লেখ্য, সোমবার কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।  হামলার আগে দেশটিকে অবহিত করেছিল তেহরান। 

তিনজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য প্রাণহানি কমানোর জন্য কাতারের কর্মকর্তাদের এ হামলার তথ্য আগেই জানিয়ে দিয়েছিল তেহরান। 

প্রতিবেদনে বলা হয়, ইরান চেয়েছিল পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ নিতে; একইসঙ্গে পরিস্থিতি যাতে সহজে শান্ত করা যায়, সেই নিশ্চয়তাও রাখতে চেয়েছিল।  এর আগে ২০২০ সালে কাসেম সোলাইমানির হত্যার জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগেও ইরাক সরকারকে অবহিত করেছিল ইরান। 

Advertisement

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইরান-ইসরাইল সংঘাত

Advertisement

আরও পড়ুন

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম