Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্টারলিংকে বিশাল বিভ্রাট, দুঃখ প্রকাশ করলেন ইলন মাস্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৯:৩৪ এএম

স্টারলিংকে বিশাল বিভ্রাট, দুঃখ প্রকাশ করলেন ইলন মাস্ক

Advertisement

বিশ্বজুড়ে একযোগে ইন্টারনেট বিভ্রাটের মুখে পড়েছে স্পেসএক্সের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। এই সমস্যার কারণে লাখ লাখ মানুষ একসঙ্গে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রায় আড়াই ঘণ্টা তারা ইন্টারনেট ব্যবহার করতে পারেননি।

এই নজিরবিহীন ঘটনার পর স্টারলিংকের শীর্ষ কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেছেন। স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিজেও বিষয়টি নিয়ে কথা বলেছেন। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (২৫ জুলাই) এই সমস্যার খবর প্রকাশ পায়।

স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস বলেন, ‘এই বিভ্রাট প্রায় দুই ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী হয়। ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে থাকা ৬০ লাখের বেশি ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে (বাংলাদেশ সময় রাত ১টা) সমস্যাটি শুরু হয়। ইন্টারনেট বিভ্রাট ট্র্যাক করে এমন ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’ জানিয়েছে, সেই সময়ে ৬১ হাজারের বেশি বিভ্রাট রিপোর্ট জমা পড়ে।

মাইকেল নিকোলস আরও বলেন, ‘স্টারলিংকের মূল নেটওয়ার্ক পরিচালনার জন্য প্রয়োজনীয় কিছু অভ্যন্তরীণ সফটওয়্যারে ত্রুটি ছিল। এই ত্রুটির কারণেই বিভ্রাট দেখা দিয়েছে। আমরা এই সাময়িক সমস্যার জন্য দুঃখিত। স্টারলিংক সবসময়ই একটি নির্ভরযোগ্য নেটওয়ার্ক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই ঘটনার মূল কারণ খুঁজে বের করে নিশ্চিত করব— এমন যেন আর না ঘটে।’

এদিকে, ইলন মাস্ক তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখেন, ‘এই বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স এর মূল কারণ খুঁজে বের করে তা চিরতরে সমাধান করবে।’

বিশ্লেষকরা বলছেন, এত বড় পরিসরের সমস্যা স্টারলিংকের জন্য এবারই প্রথম। এটি সফটওয়্যারের ভুল, ব্যর্থ কোনো আপডেট, কিংবা সাইবার হামলার ফলও হতে পারে।

২০২০ সাল থেকে স্পেসএক্স ইতোমধ্যে ৮ হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। পৃথিবীর কাছাকাছি কক্ষপথে এসব স্যাটেলাইটের মাধ্যমে তারা একটি বিস্তৃত ইন্টারনেট নেটওয়ার্ক তৈরি করেছে।

এই সেবা এখন দুর্গম অঞ্চলে যেখানে নেটওয়ার্ক খুব একটা থাকে না, সেসব জায়গায় ব্যাপক চাহিদার মুখে পড়েছে। স্টারলিংক সম্প্রতি তাদের উচ্চ গতি ও ব্যান্ডউইথ সক্ষমতা বাড়ানোর কাজও শুরু করেছে।

Advertisement

স্টারলিংক

Advertisement

আরও পড়ুন

জাপানে স্থায়ী বসবাসে বড় ধাক্কা

জাপানে স্থায়ী বসবাসে বড় ধাক্কা

‘হরমুজ কার্ড’ ব্যবহারের ক্ষমতা হারায়নি ইরান

‘হরমুজ কার্ড’ ব্যবহারের ক্ষমতা হারায়নি ইরান

ইরাক থেকে সেনা প্রত্যাহারের পর ট্রাম্প বললেন ‘নরকে ব্যয়বহুল অভিযান’

ইরাক থেকে সেনা প্রত্যাহারের পর ট্রাম্প বললেন ‘নরকে ব্যয়বহুল অভিযান’

ইসরাইলগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট কে এই স্মিত মাচ্ছার?

ইসরাইলগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট কে এই স্মিত মাচ্ছার?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম