Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

দাঁত থেকে রক্ত বের হলে কি রোজা নষ্ট হয়?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

দাঁত থেকে রক্ত বের হলে কি রোজা নষ্ট হয়?

রোজায় দাঁত থেকে রক্ত বের হওয়া। ছবি: সংগৃহীত

Advertisement

দাঁতের ফাঁক থেকে বা মাড়ি থেকে যে রক্ত বের হয় সেটা কি রোজা নষ্ট করবে? সেটা যদি অপর ব্যক্তি কর্তৃক আঘাতের কারণে বের হয়; সে ক্ষেত্রেও কি রোজা নষ্ট হবে? 

দাঁতের ফাঁক দিয়ে যে রক্ত বের হয় সেটা রোজা নষ্ট করবে না। সে রক্ত কোন কারণ ছাড়া বের হোক অথবা কোন মানুষের আঘাতের কারণে বের হোক। তবে রোজাদারের জন্য ইচ্ছাকৃতভাবে এ রক্ত গিলে ফেলা হারাম; গিলে ফেললে রোজা নষ্ট হবে।

দাঁত থেকে রক্ত প্রবাহিত হলে রোজার ওপর কোনো প্রভাব পড়বে না। কিন্তু সাধ্যানুযায়ী রক্ত গিলে নেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনুরূপভাবে নাক থেকে রক্ত বের হলেও রোজা নষ্ট হবে না। কিন্তু রক্ত ভিতরে যাওয়া থেকে সতর্ক থাকতে হবে। নাক বা দাঁত থেকে রক্ত বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়। অতএব, কাযা আদায় করার প্রশ্নই উঠে না।

 দাঁত থেকে রক্ত বের হয়ে যদি তা থুথুর সাথে ভেতরে চলে যায় তবে রক্তের পরিমাণ থুথুর সমান বা বেশি হলে রোজা ভেঙ্গে যাবে। (আলবাহরুর রায়েক ২/২৭৩; রদ্দুল মুহতার ২/৩৯৬)

মূল কথা হলো—

দাঁত থেকে রক্ত বের হলে কুলি করে নিতে হবে। দাঁত থেকে বের হওয়া রক্ত পেটে না গেলে রোজা ভাঙবে না। দাঁত থেকে রক্ত বের হওয়ার পর কেউ যদি থুথুর সাথে ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেলে, তাহলে রক্তের পরিমাণ থুথুর সমান বা বেশি হলে রোজা ভেঙ্গে যাবে। রক্তের পরিমাণ থুথুর চেয়ে কম হলে রোজা ভাঙবে না।

থুথু গিলে ফেলার কারণে রোজা ভেঙে গেলে পরবর্তীতে ওই রোজার পরিবর্তে আরেকদিন রোজা রাখতে হবে অর্থাৎ ওই রোজার কাজা আদায় করতে হবে, কাফফারা দিতে হবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পারিবারিকভাবে কি জন্মদিন পালন করা যাবে?

ইসলাম কী বলে পারিবারিকভাবে কি জন্মদিন পালন করা যাবে?

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল

২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতর কবে?

২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতর কবে?

আরও পড়ুন

চুপ থাকা কি সব সময় মহৎ গুণ, নাকি কথা বলাও জরুরি

চুপ থাকা কি সব সময় মহৎ গুণ, নাকি কথা বলাও জরুরি

মেহেদি দিয়ে চুল-দাড়ি কালো করার শরয়ি বিধান কী?

মেহেদি দিয়ে চুল-দাড়ি কালো করার শরয়ি বিধান কী?

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম