রেডিও-টিভির প্রচারিত আজানের জওয়াব দেওয়ার বিধান কী?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম
রেডিও-টিভির আজান।
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমানে রেডিও টেলিভিশনে যে আজান শোনা যায় তার জওয়াব দিতে হবে কি? এ সম্পর্কে ইসলামের বিধানই বা কী?
হাদিস শরিফে আজানের উত্তর দেওয়ার যে নির্দেশ এসেছে তা সরাসরি মুয়াজ্জিন থেকে শোনা আজানের ব্যাপারে বলা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যখন তোমরা মুয়াজ্জিনকে বলতে শুনবে তখন তোমরাও তার অনুরূপ বল। তাই রেকর্ডকৃত আজান প্রচারিত হলে তার জওয়াব দেওয়া মাসনূন বলে বিবেচিত হবে না।
সূত্র: মুসলিম ১/১৬৬; বাদায়েউস সানায়ে ১/২৭৩; ফাতহুল কাদির ১/২১৬, ২১৭; আলফিকহ আলাল মাযাহিবিল আরবাআহ পৃ. ১৮২
