Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

দখল হস্তান্তর ছাড়া হেবা সহিহ হবে কি?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

দখল হস্তান্তর ছাড়া হেবা সহিহ হবে কি?

ছবি: সংগৃহীত

প্রশ্ন— কোনো বাবা তার একাধিক ছেলের মধ্যে কোনো একজন ছেলেকে একটি জায়গা হেবা করে লিখিতভাবে দেন। কিন্তু হেবা করার পরও তিনি নিজেই ওই জায়গাটি ভোগদখল করতে থাকেন এবং ছেলেকে জায়গাটির দখল বা হস্তগত করার সুযোগ দেন না। এমতাবস্থায় উক্ত হেবা কি সহীহ ও কার্যকর বলে গণ্য হবে?

উত্তর— না, হেবা বিশুদ্ধ হবে না। কারণ হেবা সহিহ ও পূর্ণাঙ্গ হওয়ার জন্য শুধু মৌখিকভাবে হেবা করা বা লিখিত দলিল করে দেওয়াই যথেষ্ট নয়; বরং হেবাকৃত সম্পদ হেবাগ্রহীতার দখল ও হস্তগত করে দেওয়া (قبض) জরুরি।

সুতরাং বাবা যদি কোনো ছেলেকে কোনো জায়গা হেবা করে দেওয়ার পরও নিজেই ওই জায়গার ভোগদখল ও কর্তৃত্ব বজায় রাখেন এবং ছেলেকে তা দখল বুঝিয়ে না দেন, তাহলে শুধু মুখে হেবা করা বা লিখিত দলিল করে দেওয়ার কারণে হেবা পূর্ণ হয়েছে বলে গণ্য হবে না।

দখল হস্তান্তর না হওয়া পর্যন্ত হেবা সম্পন্ন হবে না। যখনই দখল হস্তান্তর হবে তখনই হেবা কার্যকর হবে।

عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ قَالَ: ” نَحَلَنِي أَنَسٌ نِصْفَ دَارِهِ ” قَالَ: فَقَالَ أَبُو بُرْدَةَ: ‌إِنْ ‌سَرَّكَ ‌يَجُوزُ لَكَ فَاقْبِضْهُ؛ فَإِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَضَى فِي الْأَنْحَالِ أَنَّ مَا قُبِضَ مِنْهُ فَهُوَ جَائِزٌ، وَمَا لَمْ يُقْبَضْ فَهُوَ مِيرَاثٌ، قَالَ: ” فَدَعَوْتُ يَزِيدَ الرِّشْكَ فَقَسَمَهَا (السنن الكبرى للبيقهى، الهبات، باب ماجاء فى هبة المشاع، دار الفكر-9/158، رقم-12186)

হজরত নদর ইবনে আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত আনাস (রা.) আমাকে তার ঘরের অর্ধেক দান (হেবা) করে দিলেন। তখন আবু বুদদা (রহ.) বললেন, ‘যদি তুমি এটা পছন্দ কর যে তা তোমার জন্য বৈধ হোক, তবে তা গ্রহণ কর (দখল বুঝে নাও)। কেননা, ওমর ইবনে খাত্তাব (রা.) দান-উপহারের (আনহাল) বিষয়ে এই ফয়সালা দিয়েছেন যে, যা কব্জা করা বা দখল বুঝে নেওয়া হয় তা বৈধ (কার্যকর), আর যা কব্জা করা হয় না তা (মৃত্যুর পর) উত্তরাধিকার সম্পত্তি হিসেবে গণ্য হবে।’ (নদর বলেন,) এরপর আমি ইয়াযিদ আর-রিশক-কে ডাকলাম এবং তিনি তা বণ্টন করে দিলেন।’ (বাইহাকি ১২১৮৬)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম