Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

কোম্পানির দেওয়া বিশেষ ছাড় কিংবা উপহার নেওয়া কি শরিয়তসম্মত?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

কোম্পানির দেওয়া বিশেষ ছাড় কিংবা উপহার নেওয়া কি শরিয়তসম্মত?

ফাইল ছবি

Advertisement

প্রশ্ন: আমার এক আত্মীয় সরকারি আয়কর বিভাগে কর্মরত আছেন। তার কাজের ধরনের কারণে বিভিন্ন কোম্পানি যখন তাদের ট্যাক্স রিটার্ন জমা দেয়, তখন সেগুলোর ওপর তার কর্তৃত্ব থাকে। ফলে এই কোম্পানিগুলো তাকে বিভিন্ন ধরনের উপহার দেয়। যেমন থার্মাস ফ্লাস্ক, পাওয়ার ব্যাংক ইত্যাদি। 

যেহেতু এই কোম্পানিগুলোর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে, তাই তিনি এই কোম্পানিগুলোর বিভিন্ন পণ্য ও সেবার ওপরও ছাড় পান। উদাহরণস্বরূপ, তিনি যখন তার পরিবারের জন্য বিমানের টিকিট বুক করেন, তখন তাদের ভিআইপি যাত্রী হিসেবে গণ্য করা হয় এবং টিকিটের মূল্যে ছাড় দেওয়া হয়।

তার আত্মীয় হিসেবে আমি যদি তার মাধ্যমে কোনো হোটেল বুক করি (কেবলমাত্র নির্দিষ্ট কিছু হোটেল বা কোম্পানি), তবে আমি সাধারণ ভোক্তাদের তুলনায় বেশি ছাড় পাই। আমি যদি নির্দিষ্ট কিছু শপিং মলে যাই এবং তার মেম্বারশিপ নম্বর ব্যবহার করে পণ্য ক্রয় করি (তিনি আমাকে তার নম্বর ব্যবহারের অনুমতি দিয়েছেন), তবে আমি অতিরিক্ত ছাড় পাই।

জানার বিষয় হলো, আমার জন্য কি এই কোম্পানিগুলোর পণ্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে ছাড়গুলো গ্রহণ করা হালাল হবে?

উত্তর

কর কর্মকর্তাদেরকে বিভিন্ন কোম্পানি কর্তৃক যে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, তা উৎকোচের অন্তর্ভুক্ত। কোম্পানিগুলো কর কর্মকর্তাদেরকে এ ধরনের উপহারসামগ্রী ও মূল্যছাড় দিয়ে থাকে, তাদের থেকে এসবের মাধ্যমে বড় ধরনের রাজস্ব ফাঁকি ও নানাবিধ অবৈধ সুবিধা লাভের উদ্দেশ্যে। এতে যেমন উৎকোচ গ্রহণের বিষয় রয়েছে, তেমনি এর সঙ্গে অন্যায় কাজে সহযোগিতার দিকও রয়েছে।

তাই কর্মকর্তাদের জন্য এ ধরনের উপহার ও মূল্যছাড় গ্রহণ করা থেকে বেঁচে থাকা জরুরি। সুতরাং আপনার ওই আত্মীয়ের জন্যই যেহেতু এ সুবিধাগুলো ভোগ করা বৈধ নয়, সে সুবিধা আপনার জন্য ব্যবহার করা কীভাবে জায়েয হবে! মুসলমানদের এহেন কাজ থেকে বিরত থাকা কর্তব্য।

 >المحيط البرهاني< ১২/১৯১ : لا يجوز أخذ المال على إقامة الواجب.

—সুনানে আবু দাউদ, হাদীস ২৯৫৯; শরহুস সিয়ারিল কাবীর, সারাখসী ৪/৭৭; ফাতহুল বারী ১৩/১৭৯; আলমুগনী, ইবনে কুদামা ১৪/৫৮; ইলাউস সুনান ১৫/৬৬

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম