ব্যাংকারকে বিয়ে করা যাবে কি? শরীয়তের বিধান
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রশ্ন
ব্যাংকার পুরুষ কিংবা নারীকে বিবাহ করা কি জায়েয?
উত্তর
ঢাকা বিমানবন্দরের জামিয়া বাবুস সালামের মুফতি ও মুহাদ্দিস জাওয়াদ তাহের বলেন, ব্যাংকার পুরুষ নিজে বিবাহ করতে পারবে এবং কোনো নারীও তাকে বিবাহ করলে শরিয়তের দৃষ্টিতে নিকাহ সহিহ ও কার্যকর হবে।
সচেতন অবস্থায় একজন নারীর জন্য সুদি ব্যাংকে কর্মরত পুরুষকে বিবাহ করা উচিত নয় (মাকরূহ); বরং হালাল রুজি অন্বেষণকারী দ্বীনদার পাত্রকে অগ্রাধিকার দেওয়া আবশ্যক। কোনো গ্রহণযোগ্য বিকল্প না থাকলে বা অনাকাঙ্ক্ষিত ফিতনার আশঙ্কা থাকলে এমন পাত্র গ্রহণ করা জায়েজ, তবে পাত্রকে সুদি চাকরি ছেড়ে হালাল পেশা অবলম্বনের শর্তে উৎসাহিত করতে হবে।
আর ব্যাংকারের ওপর ওয়াজিব হলো খাঁটি মনে তওবা করা এবং যত দ্রুত সম্ভব সুদি ব্যাংকের চাকরি ত্যাগ করে হালাল রিযিকের সন্ধানে নিয়োজিত হওয়া।
«عن جابر قال: «لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا ومؤكله، وكاتبه وشاهديه، وقال: هم سواء».»
(باب لعن آكل الربا ومؤكله، ج: ٣، ص: ١٢١٩، ط: دار إحياء التراث العربي)
