Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

ঋণ দিয়ে পরে তা জাকাত হিসেবে গণ্য করা যাবে কি?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম

ঋণ দিয়ে পরে তা জাকাত হিসেবে গণ্য করা যাবে কি?

ফাইল ছবি

Advertisement

প্রশ্ন

যদি কেউ এ নিয়তে কাউকে জাকাতের টাকা ধার দেন যে, ওই ব্যক্তি টাকা ফেরত দিতে না পারলে সেটি তাকে জাকাত হিসেবে দিয়ে দেওয়া হবে—তাহলে তার জাকাত আদায় হবে কি?

উত্তর

ঢাকার আজিমপুরের ইদারাতুত তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়ার মুফতি আবু সাঈদ বলেন, এভাবে নিয়ত করে কাউকে টাকা ধার দিলে জাকাত আদায় হবে না।

জাকাত আদায়ের জন্য টাকা দেওয়ার সময়ই জাকাতের নিয়ত থাকা এবং প্রাপককে ওই টাকার পূর্ণ মালিকানা দিয়ে দেওয়া জরুরি। কিন্তু প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে টাকা দেওয়ার সময় মূল উদ্দেশ্য থাকে ঋণ দেওয়া। অর্থাৎ তখন তাকে জাকাত হিসেবে টাকা দেওয়া হয় না। বরং মনে করা হয়, ‘সে টাকা ফেরত দিতে পারলে এটি ঋণ হিসেবে থাকবে, আর ফেরত দিতে না পারলে তা তার জাকাত হিসেবে গণ্য হবে।’ এ ধরনের শর্তযুক্ত বা ভবিষ্যতের ওপর নির্ভরশীল নিয়তের মাধ্যমে জাকাত আদায় হবে না।

একইভাবে, কারও কাছে পাওনা ঋণ পরবর্তীতে মাফ করে দিয়ে সেটিকে জাকাত হিসেবে গণ্য করলেও জাকাত আদায় হবে না। কারণ এতে নতুন করে জাকাতের সম্পদ ওই ব্যক্তির মালিকানায় দেওয়া হয় না; বরং নিজের পাওনা ছেড়ে দেওয়া হয়।

সুতরাং, কোনো দরিদ্র ব্যক্তিকে আর্থিক সহায়তা করতে চাইলে ঋণ ও জাকাত—দুটিকে আলাদা রাখতে হবে। জাকাত হিসেবে দিতে চাইলে টাকা দেওয়ার সময়ই জাকাতের নিয়ত করে প্রাপককে ওই টাকার মালিক করে দিতে হবে। আর ঋণ হিসেবে দিলে সেটি ঋণ হিসেবেই থাকবে। পরবর্তীতে শুধু ঋণ মাফ করে সেটিকে জাকাত হিসেবে গণ্য করা যাবে না। ২/২৭৮

তথ্যসূত্র

(وشرط صحة أدائها نية مقارنة له) أي للأداء (ولو) كانت المقارنة (حكما) كما لو دفع بلا نية ثم نوى والمال قائم في يد الفقير، أو نوى عند الدفع للوكيل ثم دفع الوكيل بلا نية

الدر المختار ورد المحتار، ২/২৬৮

ويشترط أن يكون الصرف (تمليكا) لا إباحة كما مر

(قوله: تمليكا) فلا يكفي فيها الإطعام إلا بطريق التمليك ولو أطعمه عنده ناويا الزكاة لا تكفي

الدر المختار ورد المحتار، ২/৩৪৪

قلت أرأيت الرجل يكون له الدين فيتصدق به على الذي هو عليه وينوي أن يكون من زكاة ماله هل يجزيه ذلك قال لا قلت فعليه أن يزكي ذلك الدين مع ماله قال لا قلت لم قال لأنه لم يقبضه قلت أرأيت إن قبضه ثم تصدق به عليه هل يجزيه ذلك قال نعم

كتاب الأصل للإمام محمد، ২/১১২

(قال): رجل له على آخر دين فتصدق به عليه ينوي أن يكون من زكاة ماله لا يجزئه

المبسوط للسرخسي، ২/২০৩

الوجه الثاني: إذا وهب كل الدين ممن عليه ناوياً الزكاة، وإنه على ثلاثة أوجه: إما إن نوى زكاة العين الذي عنده، وأنه لا يجزئه قياساً واستحساناً؛ لأنه أدى الكامل بالناقص؛ لأن الدين في المالية أنقص من العين على ما عرف، وأداء الكامل بالناقص لا يجوز؛ ولأن النصاب إذا كان عيناً، فالواجب تمليك جزء منه من كل وجه، وهبة الدين لمن عليه تمليك من وجه، إسقاط من وجه، ولهذا يصح من غير قبول وإنما يصح من حيث أنه إسقاط، والتمليك من وجه دون التمليك من كل وجه، والشيء لا يتأدى بما دونه.

المحيط البرهاني، ২/২৭৮

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কবর দেওয়ার কত দিন পর একই কবরে দাফন করা যাবে?

কবর দেওয়ার কত দিন পর একই কবরে দাফন করা যাবে?

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দুই তালাক দেওয়ার পর কি সংসার করা যাবে?

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দুই তালাক দেওয়ার পর কি সংসার করা যাবে?

সাবেক স্বামীকে কি আবার বিয়ে করা যাবে, শরিয়াহ কী বলে?

সাবেক স্বামীকে কি আবার বিয়ে করা যাবে, শরিয়াহ কী বলে?

তাবিজ-যাদুটোনা করে কাউকে বশ করা কি জায়েজ? শরিয়তের বিধান জানুন

তাবিজ-যাদুটোনা করে কাউকে বশ করা কি জায়েজ? শরিয়তের বিধান জানুন

বড় বোনের আগে ছোট বোনের বিয়ে, ইসলামের বিধান কী?

বড় বোনের আগে ছোট বোনের বিয়ে, ইসলামের বিধান কী?

বোনদের হকের সম্পত্তি বিক্রি, শরিয়তের বিধান কী?

বোনদের হকের সম্পত্তি বিক্রি, শরিয়তের বিধান কী?

আরও পড়ুন

ঋণ দিয়ে পরে তা জাকাত হিসেবে গণ্য করা যাবে কি?

ঋণ দিয়ে পরে তা জাকাত হিসেবে গণ্য করা যাবে কি?

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

সুন্দর হতে গায়ের রঙ পরিবর্তন করা কি গুনাহ?

সুন্দর হতে গায়ের রঙ পরিবর্তন করা কি গুনাহ?

প্রসববেদনায় কাতর মায়ের পাশে বসে যে আমল করবেন

প্রসববেদনায় কাতর মায়ের পাশে বসে যে আমল করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম