Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

ক্রেডিট কার্ড ও কিস্তিতে পণ্য কেনা কি জায়েজ?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম

ক্রেডিট কার্ড ও কিস্তিতে পণ্য কেনা কি জায়েজ?

ফাইল ছবি

Advertisement

ক্রেডিট কার্ড হলো ব্যাংক থেকে নির্দিষ্ট সীমার টাকা ধারের মাধ্যমে কেনাকাটার একটি ডিজিটাল মাধ্যম। এর প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছে জরুরি প্রয়োজনে ব্যাংক থেকে অগ্রিম টাকা ব্যবহারের সুযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পরিশোধ করলে কোনো বাড়তি সুদ না লাগা এবং বিভিন্ন কেনাকাটায় ক্যাশব্যাক, অফার এবং পণ্য কেনায় সহজ কিস্তির সুবিধা। তবে ক্রেডিট কার্ড ও কিস্তিতে পণ্য কেনা কি জায়েজ? শরিয়াহ বিধান কী?

উত্তরে গাজীপুরের মিরাশপাড়ার বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম বলেন, ইসলামি শরিয়তে কিস্তিতে পণ্য ক্রয়-বিক্রয় করা বৈধ। চুক্তির সময়ই পণ্যের মোট মূল্য এবং কিস্তি পরিশোধের সময়সীমা সুস্পষ্টভাবে নির্ধারিত থাকলে নগদ মূল্যের তুলনায় কিস্তির মূল্য কিছুটা বেশি ধার্য করেও পণ্য বিক্রি করা জায়েজ।

তবে প্রচলিত সুদভিত্তিক ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে পণ্য কেনার ক্ষেত্রে মূল জটিলতা হলো সুদের শর্ত। প্রচলিত ব্যাংকগুলো সাধারণত ক্রেতার হয়ে পণ্য কেনার পরিবর্তে তাকে ঋণসুবিধা দেয়। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে অনেক ক্ষেত্রে সুদ ও অতিরিক্ত চার্জ আরোপ করা হয়।

ইসলামি শরিয়তে ঋণের ওপর শর্তযুক্ত অতিরিক্ত অর্থ গ্রহণ সুদের অন্তর্ভুক্ত। তাই সুদ দেওয়ার শর্তযুক্ত ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই সুবিধা গ্রহণ করা নাজায়েজ।

সুতরাং, কিস্তিতে পণ্য কেনার ক্ষেত্রে চুক্তির ধরন, মূল্য নির্ধারণের পদ্ধতি এবং সুদের শর্ত রয়েছে কি না, তা ভালোভাবে যাচাই করা জরুরি। সন্দেহজনক চুক্তির ক্ষেত্রে নির্ভরযোগ্য মুফতির পরামর্শ নেওয়া উচিত।

في الهداية في شرح بداية المبتدي

ﻭﻳﺠﻮﺯ اﻟﺒﻴﻊ ﺑﺜﻤﻦ ﺣﺎﻝ ﻭﻣﺆﺟﻞ ﺇﺫا ﻛﺎﻥ اﻷﺟﻞ ﻣﻌﻠﻮﻣﺎ" ﻹﻃﻼﻕ ﻗﻮﻟﻪ ﺗﻌﺎﻟﻰ: {ﻭﺃﺣﻞ اﻟﻠﻪ اﻟﺒﻴﻊ ﻭﺣﺮﻡ اﻟﺮﺑﺎ}

ﻭﻋﻨﻪ ﻋﻠﻴﻪ اﻟﺼﻼﺓ ﻭاﻟﺴﻼﻡ "ﺃﻧﻪ اﺷﺘﺮﻯ ﻣﻦ ﻳﻬﻮﺩﻱ ﻃﻌﺎﻣﺎ ﺇﻟﻰ ﺃﺟﻞ ﻣﻌﻠﻮﻡ ﻭﺭﻫﻨﻪ ﺩﺭﻋﻪ". ﻭﻻ ﺑﺪ ﺃﻥ ﻳﻜﻮﻥ اﻷﺟﻞ ﻣﻌﻠﻮﻣﺎ؛ ﻷﻥ اﻟﺠﻬﺎﻟﺔ ﻓﻴﻪ ﻣﺎﻧﻌﺔ ﻣﻦ اﻟﺘﺴﻠﻴﻢ اﻟﻮاﺟﺐ ﺑﺎﻟﻌﻘﺪ، ﻓﻬﺬا ﻳﻄﺎﻟﺒﻪ ﺑﻪ ﻓﻲ ﻗﺮﻳﺐ اﻟﻤﺪﺓ، ﻭﻫﺬا ﻳﺴﻠﻤﻪ ﻓﻲ ﺑﻌﻴﺪﻫﺎ.

সূত্র: মুসলিম বাংলা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

মসজিদে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-ফেসবুক ব্যবহার কি জায়েজ?

মসজিদে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-ফেসবুক ব্যবহার কি জায়েজ?

কন্যাসন্তান নিয়ে যা বলেছে পবিত্র কুরআন

কন্যাসন্তান নিয়ে যা বলেছে পবিত্র কুরআন

অন্য ধর্মের উৎসবে মুসলমানদের শুভেচ্ছা জানানো কি জায়েজ?

অন্য ধর্মের উৎসবে মুসলমানদের শুভেচ্ছা জানানো কি জায়েজ?

ঘরে টিভি রাখা ও ব্যবসা করা নিয়ে ইসলামের বিধান

ঘরে টিভি রাখা ও ব্যবসা করা নিয়ে ইসলামের বিধান

বিকাশের ডিপিএস ও এর অফার গ্রহণ করা কি শরিয়তসম্মত?

বিকাশের ডিপিএস ও এর অফার গ্রহণ করা কি শরিয়তসম্মত?

আরও পড়ুন

ক্রেডিট কার্ড ও কিস্তিতে পণ্য কেনা কি জায়েজ?

ক্রেডিট কার্ড ও কিস্তিতে পণ্য কেনা কি জায়েজ?

হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা

হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা

এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

মসজিদে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-ফেসবুক ব্যবহার কি জায়েজ?

মসজিদে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-ফেসবুক ব্যবহার কি জায়েজ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম