Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

আলেমদের সঙ্গে শত্রুতা রাখার পরিণতি, হাদিস কী বলে?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম

আলেমদের সঙ্গে শত্রুতা রাখার পরিণতি, হাদিস কী বলে?

ছবি: সংগৃহীত

Advertisement

আলেম-ওলামা ও আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে শত্রুতা পোষণকারীদের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইসলামি স্কলাররা। আল্লাহর কোনো ওলির সঙ্গে শত্রুতা করলে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আসে বলে হাদিসে উল্লেখ রয়েছে। তবে কোনো ব্যক্তি আলেমকে কটূক্তি করলে বা তাদের কষ্ট দিয়ে কথা বললে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে বলা হয়েছে, যারা আলেম-ওলামা তথা আল্লাহওয়ালাদের সঙ্গে শত্রুতা পোষণ করে, তাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত। আল্লাহ ও তার রাসুলের শত্রুতাকারীদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা উচিত নয় বলে উত্তরে উল্লেখ করা হয়।


উত্তরে সহিহ বুখারির ৬৫০২ নম্বর হাদিস উদ্ধৃত করা হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এ হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যে ব্যক্তি তার কোনো ওলির সঙ্গে শত্রুতা করবে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেবেন।

হাদিসে আরও বলা হয়েছে, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। এরপর নফল ইবাদতের মাধ্যমে সে আল্লাহর আরও নিকটবর্তী হতে থাকে। একপর্যায়ে আল্লাহ তাকে ভালোবাসেন। তখন বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তা দান করেন এবং আশ্রয় চাইলে তাকে আশ্রয় দেন।

উত্তরদাতা: মুফতি ইসহাক মাহমুদ। তিনি জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুরের মুফতি ও মুহাদ্দিস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কালো জাদু থেকে রক্ষা পেতে যেসব আমল করবেন

কালো জাদু থেকে রক্ষা পেতে যেসব আমল করবেন

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

‘আমার ওপর আল্লাহর গজব ও লানত’ বললে কী কসম হয়?

‘আমার ওপর আল্লাহর গজব ও লানত’ বললে কী কসম হয়?

রাতে ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন রাসুলুল্লাহ (সা.)

রাতে ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন রাসুলুল্লাহ (সা.)

পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ, শরিয়তে শাস্তির কী বিধান

পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ, শরিয়তে শাস্তির কী বিধান

বিবাহিত ও অবিবাহিত ব্যক্তি জিনায় জড়ালে কার কী শাস্তি?

বিবাহিত ও অবিবাহিত ব্যক্তি জিনায় জড়ালে কার কী শাস্তি?

আরও পড়ুন

কালো জাদু থেকে রক্ষা পেতে যেসব আমল করবেন

কালো জাদু থেকে রক্ষা পেতে যেসব আমল করবেন

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

আলেমদের সঙ্গে শত্রুতা রাখার পরিণতি, হাদিস কী বলে?

আলেমদের সঙ্গে শত্রুতা রাখার পরিণতি, হাদিস কী বলে?

‘আমার ওপর আল্লাহর গজব ও লানত’ বললে কী কসম হয়?

‘আমার ওপর আল্লাহর গজব ও লানত’ বললে কী কসম হয়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম