Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

শুধুমাত্র স্ত্রীর সঙ্গে বিবাহবার্ষিক পালন করা জায়েজ কিনা?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫১ এএম

শুধুমাত্র স্ত্রীর সঙ্গে বিবাহবার্ষিক পালন করা জায়েজ কিনা?

ছবি: এআই সম্পাদিত

Advertisement

ইসলাম ধর্মে কোথাও বিবাহবার্ষিকী পালনের কোনো নজির নেই। মোহাম্মদ (সা.) বা তার সাহাবীগণ কেউই এই সমস্ত জিনিস কখনোই পালন করেন নি। বর্তমান সময়ে এটি মুসলামনদের মধ্যেও দেখা যায়। এবিষয়ে একজন প্রশ্ন করেন- শুধুমাত্র একান্ত স্ত্রীর সঙ্গেও বিবাহবার্ষিক পালন করা ইসলামে জায়েজ হবে না।

এবিষয়ে কথা বলেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, যদি স্বামী-স্ত্রী একান্ত নিজেদের মধ্যে ভালোবাসা প্রকাশ, একে অপরকে উপহার দেওয়া বা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে ঘরোয়াভাবে দিনটি অতিবাহিত করেন এবং এতে কোনো ধরনের বিজাতীয় আচার, অপব্যয় কিংবা হারাম কাজ না থাকে, তবে তা সরাসরি হারাম বলা যায় না। তবে একে কোনো স্থায়ী বা বাধ্যতামূলক ধর্মীয় উৎসবের রূপ দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, বিবাহবার্ষিকী পালন করা বিজাতীয় বা পশ্চিমা সংস্কৃতির অনুকরণ। এটি ইসলামের নিজস্ব কোনো উৎসব নয় এবং একে ধর্মীয় বা বিশেষ পবিত্র দিন মনে করা বিদআত (প্রবর্তিত নব্য রীতি) হওয়ার আশঙ্কা থাকে। তাই বড় কোনো আনুষ্ঠানিকতা বা ঘটা করে এটি পালন করা জায়েজ নয়।

ইমাম বুখারি তার সহীহ বুখারিতে আবূ সাঈদ আল-খুদরি (রা.) থেকে বর্ণনা করেছেন, নবী (সা.) বলেছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পথ অনুসরণ করবে একেবারে হুবহু—হাতের পর হাত, বাহুর পর বাহু পর্যন্ত, তোমরাও তাদের অনুসরণ করবে!

আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কি ইয়াহুদি-নাসারাদের কথা বলছেন?

তিনি বললেন: তাহলে আর কার কথা?

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফর্সা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে?

ফর্সা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে?

নামাজি ব্যক্তি অবৈধ উপার্জন করলে কি জান্নাতে যাবে?

নামাজি ব্যক্তি অবৈধ উপার্জন করলে কি জান্নাতে যাবে?

পুরুষের কি নারীর মতো লম্বা চুল রাখা জায়েজ? যা বললেন আহমাদুল্লাহ

পুরুষের কি নারীর মতো লম্বা চুল রাখা জায়েজ? যা বললেন আহমাদুল্লাহ

মুসলিমদের পূজায় যাওয়া যাবে কি? যা বললেন আহমাদুল্লাহ

মুসলিমদের পূজায় যাওয়া যাবে কি? যা বললেন আহমাদুল্লাহ

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

একা জবাই করলে সেই প্রাণীর মাংস খাওয়া কি হালাল হবে?

একা জবাই করলে সেই প্রাণীর মাংস খাওয়া কি হালাল হবে?

আরও পড়ুন

বিয়ে না করলে কী জান্নাতে যাওয়া যাবে?

বিয়ে না করলে কী জান্নাতে যাওয়া যাবে?

ট্যারা চোখের সার্জারি কি জায়েজ, ইসলামের বিধান কী?

ট্যারা চোখের সার্জারি কি জায়েজ, ইসলামের বিধান কী?

শুধুমাত্র স্ত্রীর সঙ্গে বিবাহবার্ষিক পালন করা জায়েজ কিনা?

শুধুমাত্র স্ত্রীর সঙ্গে বিবাহবার্ষিক পালন করা জায়েজ কিনা?

ফেসবুক স্ক্রল করতে গিয়ে আপত্তিকর ছবি চোখে পড়লে কি ওজু ভেঙে যাবে?

ফেসবুক স্ক্রল করতে গিয়ে আপত্তিকর ছবি চোখে পড়লে কি ওজু ভেঙে যাবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম