Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

কাবা শরিফ ও মদিনায় আজ জুমার নামাজ পড়াবেন যারা

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ এএম

কাবা শরিফ ও মদিনায় আজ জুমার নামাজ পড়াবেন যারা

ছবি: সংগৃহীত

Advertisement

আজ সৌদি আরবে ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ মোতাবেক ১০ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির জুমাদাস সানি মাসের দ্বিতীয় জুমা আজ। পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

কাবা শরিফ, মক্কা

আজ মসজিদুল হারাম তথা কাবা শরিফে জুমার নামাজ পড়াবেন শায়খ ড. ইয়াসির বিন রশিদ আদ-দাওসারি।

সৌদি আরবের আল-খারজ এলাকায় ৬ আগস্ট ১৯৮০ সালে তার জন্ম। তিনি মাত্র ১৫ বছর বয়সে কোরআন হিফজ করেন। এরপর ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক আইনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং তুলনামূলক ফিকহের ওপর পিএইচডি করেন।

তার উল্লেখযোগ্য শিক্ষকদের মধ্যে রয়েছেন শায়েখ আবদুল আজিজ আলে শায়েখ, শায়েখ সালেহ আল-ফাওজান এবং আব্দুল্লাহ ইবনে জিবরান প্রমুখ। তিনি বাকরি আল-তারাবিশি ও ইব্রাহিম আল-আখদারসহ বেশ কয়েকজন প্রখ্যাত কারির কাছে কেরাত পড়েছেন।

শায়েখ আদ-দাওসারি ১৯৯৫ সাল থেকে রিয়াদের বেশ কিছু মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে তিনি মসজিদে হারামে তারাবিহ ও তাহাজ্জুদের ইমাম নিযুক্ত হন। ২০১৯ সালে তিনি মসজিদে হারামের স্থায়ী ইমাম নিযুক্ত হন। তাকে মসজিদে হারামের সর্বকনিষ্ঠ ইমাম মনে করা হয়।

মসজিদে নববি, মদিনা

আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ সালাহ আল বুদাইর।

তিনি সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের জন্য বেশ জনপ্রিয়। আলেম ও দাঈ হিসেবেও তার পরিচিতি ব্যাপক।

সৌদি আরবের হাফুফ শহরে শায়খ সালাহ আল বুদাইরের জন্ম। ১৯৮৫ সালে হাই স্কুলের ছাত্র অবস্থায়ই তিনি নামাজের ইমামতি শুরু করেন। তিনি মোহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক করেন এবং ইসলামি আইনে বিশেষজ্ঞতা অর্জন করেন।

বর্তমানে শায়খ সালাহ মসজিদে নববির ইমাম এবং মদিনার হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নবীজির (সা.) রওজা জিয়ারতে নতুন নিয়ম, অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

নবীজির (সা.) রওজা জিয়ারতে নতুন নিয়ম, অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

কাবার ভেতরে প্রবেশের বিরল সম্মান পেলেন টিনুবু, কী বার্তা দিচ্ছে সৌদি আরব?

কাবার ভেতরে প্রবেশের বিরল সম্মান পেলেন টিনুবু, কী বার্তা দিচ্ছে সৌদি আরব?

নতুন করে দুটি গিনেস রেকর্ড গড়ল মক্কা ক্লক টাওয়ার

নতুন করে দুটি গিনেস রেকর্ড গড়ল মক্কা ক্লক টাওয়ার

যে কূপের পানি ব্যবহার করতে অসিয়ত করেছিলেন রাসুলুল্লাহ (সা.)

বীরে গারস যে কূপের পানি ব্যবহার করতে অসিয়ত করেছিলেন রাসুলুল্লাহ (সা.)

মসজিদে নববির অপরূপ ক্যালিগ্রাফির নেপথ্যে যে শিল্পী

মসজিদে নববির অপরূপ ক্যালিগ্রাফির নেপথ্যে যে শিল্পী

এবার মদিনার দিকে ড্রোন হামলা

এবার মদিনার দিকে ড্রোন হামলা

আরও পড়ুন

কাবা শরিফ ও মদিনায় আজ জুমার নামাজ পড়াবেন যারা

কাবা শরিফ ও মদিনায় আজ জুমার নামাজ পড়াবেন যারা

প্রতিদিন সকালে দুই ফেরেশতা যাদের জন্য বিশেষ দোয়া করেন

প্রতিদিন সকালে দুই ফেরেশতা যাদের জন্য বিশেষ দোয়া করেন

জুমার দিনের যেসব আমলে মিলবে শতবছর ইবাদতের সওয়াব!

জুমার দিনের যেসব আমলে মিলবে শতবছর ইবাদতের সওয়াব!

আজকের নামাজের সময়সূচি: ২০ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২০ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম