Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

জানা গেল বাংলাদেশে কুরবানি ঈদের সম্ভাব্য তারিখ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৮:৪০ পিএম

জানা গেল বাংলাদেশে কুরবানি ঈদের সম্ভাব্য তারিখ

প্রতীকী ছবি

Advertisement

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহার (কুরবানি) সম্ভাব্য তারিখ জানিয়েছে মিশরের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট। 

সংস্থাটির মতে, চলতি হিজরি সনের (১৪৪৫) পবিত্র জিলহজ মাস ৭ জুন (শুক্রবার) শুরু হতে পারে।  সেই হিসাবে ১৫ জুন পবিত্র হজ এবং ১৬ জুন পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হতে পারে। খবর খালিজ টাইমসের। 

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা যাওয়ার পরদিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে চাঁদ দেখা যায়। সে হিসাবে ১৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদ হলে বাংলাদেশে পরদিন অর্থাৎ আগামী ১৭ জুন (সোমবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিশরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল রিসার্চের সভাপতি তাহা রাবেহ বলেন, এ ইনস্টিটিউটের সান রিসার্চ ল্যাবরেটরি গণনা করে ঈদের সম্ভব্য তারিখ জানিয়েছে। 
প্রতিষ্ঠানটির মতে ৬ জুন (বৃহস্পতিবার) কায়রোর স্থানীয় সময় বেলা ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের চাঁদ উঠবে। দিনটি পবিত্র জিলকদ মাসের ২৯ তারিখ। 

ওই দিন সূর্যাস্তের পর নতুন চাঁদ পবিত্র মক্কা নগরীর আকাশে ১১ মিনিট ও কায়রোর আকাশে ১৮ মিনিট পর্যন্ত দেখা যাবে। চাঁদটি মিশরের অন্যান্য অঞ্চলে দেখা যাবে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত।

তাহা রাবেহ বলেন, একই দিন সূর্যাস্তের পর বিভিন্ন আরব ও অন্যান্য দেশে নতুন চাঁদ ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দৃশ্যমান হতে পারে। তবে কুয়ালালামপুর ও জাকার্তায় এ চাঁদ সূর্যাস্তের যথাক্রমে ৯ ও ১৪ মিনিট আগে ডুবে যেতে পারে। ফলে ওই দিন রাতে এসব স্থানে চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

জানা গেল বাংলাদেশে কুরবানি ঈদ সম্ভাব্য তারিখ

Advertisement

আরও পড়ুন

সুন্দর হতে গায়ের রঙ পরিবর্তন করা কি গুনাহ?

সুন্দর হতে গায়ের রঙ পরিবর্তন করা কি গুনাহ?

প্রসববেদনায় কাতর মায়ের পাশে বসে যে আমল করবেন

প্রসববেদনায় কাতর মায়ের পাশে বসে যে আমল করবেন

সুদের টাকা দরিদ্র আত্মীয়কে দান করা যাবে কি?

সুদের টাকা দরিদ্র আত্মীয়কে দান করা যাবে কি?

কবর দেওয়ার কত দিন পর একই কবরে দাফন করা যাবে?

কবর দেওয়ার কত দিন পর একই কবরে দাফন করা যাবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম