Logo
Logo
×

Advertisement

রাজনীতি

শিবিরের নতুন সভাপতি নির্বাচিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

শিবিরের নতুন সভাপতি নির্বাচিত

ফাইল ছবি

Advertisement

সদ্য সমাপ্ত সেশনের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন।

শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের দেওয়া ভোটের ভিত্তিতে এ নির্বাচন সম্পন্ন হয়। সংগঠনের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এখন পরবর্তী সেক্রেটারি জেনারেল মনোনীত করবেন। বর্তমানে সেই মনোনয়ন প্রক্রিয়া এবং নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে।

সাদ্দাম এর আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এরও আগে তিনি সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ ‘কেন্দ্রীয় দপ্তর সম্পাদক’ হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন।

শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মেধার স্বাক্ষর রাখা এই ছাত্রনেতা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ‘উদ্যোক্তা অর্থনীতি’ বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করছেন।

নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের পর সংগঠনের তৃণমূল থেকে শুরু করে উচ্চপর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। আগামীর ছাত্র রাজনীতিতে মেধা ও নৈতিকতার সমন্বয়ে নুরুল ইসলাম সাদ্দাম কী ধরনের ভূমিকা রাখেন, এখন সেটিই দেখার বিষয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

শিবিরের রাজনীতি বুঝা শেষ আমার: আম্মার

শিবিরের রাজনীতি বুঝা শেষ আমার: আম্মার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের শ্যালকের দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের শ্যালকের দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার

‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার

শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসুর জিএস আম্মার

শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসুর জিএস আম্মার

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

আরও পড়ুন

এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান

এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম

বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম