Logo
Logo
×

Advertisement

জামায়াত

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

Advertisement

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার মেজর (অব.) আখতারুজ্জামান দলের ‘নেতা’ মানতে ‘নারাজ’ বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তিনি (আখতারুজ্জামান) জামায়াতে ইসলামীর নেতা নন, সহযোগী সদস্য। তিনি ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং প্রাথমিক সহযোগী সদস্যের ফরম পূরণ করেছেন।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জেলা জামায়াত কার্যালয়ে রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এটিএম আজহারুল আরও বলেন, রংপুর বিভাগ দেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল। এ অঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করতে তিস্তা মহাপরিকল্পনাসহ ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি দেশের আপত্তির কারণে সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে না।

এটিএম আজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিকেও পালিয়ে যেতে হবে। কারণ দেশের জনগণ জুলুম-অত্যাচার আর সহ্য করবে না। চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ঠ। বিএনপি আওয়ামী লীগের পথ বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না। অযোগ্য ও দুর্নীতিপরায়ণ নেতৃত্বের কারণে দেশে অস্থিরতা বিরাজ করছে। সরকার এখন সংবিধানের দোহাই দিয়ে যা ইচ্ছা তাই করছে।

সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন আসনের জামায়াতের সংসদ সদস্য, রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, জেলা ও মহানগর জামায়াতের নেতাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’

জামায়াত আমিরের এক্স হ্যাক মামলা ‘আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

‘মমতাজ আ.লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে’

‘মমতাজ আ.লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে’

জামায়াত আমিরের ডিভাইস না পেয়ে থমকে তদন্ত

এক্স অ্যাকাউন্ট হ্যাকে মামলা জামায়াত আমিরের ডিভাইস না পেয়ে থমকে তদন্ত

অন্যায়-অসত্য-জুলুমের বিরুদ্ধে আদর্শিক জনশক্তি গড়ে তুলতে হবে

মিয়া গোলাম পরওয়ার অন্যায়-অসত্য-জুলুমের বিরুদ্ধে আদর্শিক জনশক্তি গড়ে তুলতে হবে

জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

আরও পড়ুন

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম

বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম