Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

অকাল বার্ধক্য রোধ আর ত্বকের যত্নে ভিটামিন ‘ই’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:১২ এএম

অকাল বার্ধক্য রোধ আর ত্বকের যত্নে ভিটামিন ‘ই’

Advertisement

ইভিয়ন ক্যাপসুল ভিটামিন ‘ই’ ক্যাপসুল নামে পরিচিত। এর রয়েছে নানা ধরনের বৈশিষ্ট্য। তার মধ্যে অন্যতম হচ্ছে—এটি ত্বক ও চুল মসৃণ করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কোষের স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে। এটি ত্বকের বলিরেখা ও দাগ কমাতে, চুল মজবুত করতে এবং নখের ভঙ্গুরতা দূর করতেও ভীষণ উপকারী।  

এ ছাড়া অকাল বার্ধক্য ঠেকাতে ভিটামিন ‘ই’ ক্যাপসুল বেশ কার্যকরী। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর ভিটামিন 'ই' রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও সাহায্য করে। নিয়মিত ভিটামিন 'ই' ক্যাপসুল ত্বকে মালিশ করলে ত্বক টান টান হয়। এ ছাড়া শরীরের আরও নানা উপকারে যে ভিটামিন 'ই' কাজে আসে, তা হয়তো অনেকেরই অজানা রয়েছে। 

প্রতিদিন যারা রান্না করেন কিংবা কাপড় কাচেন তাদের নখের ওপর বাড়তি চাপ পড়ে। তাই একটুতেই যত্ন করে বড় করা নখ ভেঙে যেতে পারে। সে কারণে অনেক সময় নখের মধ্যে হলুদ দাগছোপও পড়ে যায়। তাই এই নখ ভালো রাখতে কাজে আসে ভিটামিন 'ই' ক্যাপসুল। রাতে ঘুমাতে যাওয়ার আগে নখ ও নখের চারপাশে ভিটামিন 'ই' ক্যাপসুল ভালো করে মালিশ করে নিলে নখ সুস্থ ও সুন্দর থাকবে।

এ ছাড়া রাতে ঘুমানোর আগে অনেকেই নাইটক্রিম কিংবা কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন। এই ক্রিমের মধ্যে একটি ভিটামিন 'ই' ক্যাপসুল মিশিয়ে দিলে সিরামের কাজ করবে। ত্বক আর্দ্র থাকবে। 

আর মাথার চুল লম্বা করতে ও তা যত্ন করতে চাইলে ব্যবহার করতে পারেন ভিটামিন 'ই' ক্যাপসুল। চুলে নিয়মিত যে তেল ব্যবহার করেন, তার সঙ্গে ভিটামিন 'ই' ক্যাপসুল মিশিয়ে সপ্তাহে দুদিন মাথায় মাখুন। ২-৩ ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে দ্রুত চুল বৃদ্ধি পাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ট্রোক কী, কেন হয়? দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি যে কারণে

স্ট্রোক কী, কেন হয়? দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি যে কারণে

শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল: রোগ সারানোর দাবি কতটা সত্য?

শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল: রোগ সারানোর দাবি কতটা সত্য?

ডিমেনশিয়া রোগীদের ‘পাখি থেরাপি’ চিকিৎসা, বাড়ছে স্মৃতিশক্তি!

ডিমেনশিয়া রোগীদের ‘পাখি থেরাপি’ চিকিৎসা, বাড়ছে স্মৃতিশক্তি!

এক ঘণ্টা প্রস্রাব চেপে রাখলে কী হয়? যা বলছেন গবেষকরা

এক ঘণ্টা প্রস্রাব চেপে রাখলে কী হয়? যা বলছেন গবেষকরা

টনসিল অপারেশনের পরও গলাব্যথা কেন হয়?

টনসিল অপারেশনের পরও গলাব্যথা কেন হয়?

আশুলিয়ায় ছয় কারখানায় শ্রমিকদের মাঝে অজানা রোগ আতঙ্ক

আশুলিয়ায় ছয় কারখানায় শ্রমিকদের মাঝে অজানা রোগ আতঙ্ক

আরও পড়ুন

চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা, থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা

চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা, থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা

বিষাক্ত বাতাস যেভাবে অকালেই কেড়ে নিচ্ছে স্মৃতিশক্তি, কাদের ঝুঁকি সবচেয়ে বেশি?

বিষাক্ত বাতাস যেভাবে অকালেই কেড়ে নিচ্ছে স্মৃতিশক্তি, কাদের ঝুঁকি সবচেয়ে বেশি?

কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় ভুগছেন? খাবার তালিকায় রাখুন এই ৫ ফল

কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় ভুগছেন? খাবার তালিকায় রাখুন এই ৫ ফল

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম