ছুটির দুপুরে সুস্বাদু বিফ খিচুড়ি হলে কেমন হয়
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
বিফ খিচুড়ি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ছুটির দুপুর মানেই একটু বাড়তি আরাম আর পছন্দের খাবারের টান। ব্যস্ত দিনের রান্নার ঝামেলা এড়িয়ে এমন কিছু চাই, যা সহজে তৈরি হবে, আবার পেট ও মন—দুটোই ভরিয়ে দেবে। ঠিক তখনই মনে পড়ে যায় গরম গরম বিফ খিচুড়ির কথা। নরম চাল–ডালের সঙ্গে মশলাদার গরুর মাংসের অপূর্ব স্বাদ ছুটির দুপুরকে করে তোলে আরও উপভোগ্য। পরিবার বা প্রিয়জনদের সঙ্গে বসে এক থালা বিফ খিচুড়ি যেন ছুটির আনন্দকে এনে দেয় পূর্ণতা। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি।
উপকরণে যা যা লাগবে
১. গরুর মাংস – দেড় কেজি ২. মুগ ডাল – আধা কাপ ৩. মসুর ডাল – আধা কাপ ৪. চাল – ১ কেজি ৫. হলুদ গুঁড়া – ১ চা চামচ ৬. সরিষার তেল – ১ কাপ ৭. ধনে গুঁড়া – আধা চা চামচ ৮. জিরা গুঁড়া – আধা চা চামচ ৯. লবণ – স্বাদমতো ১০. গরম মসলা – ১ চা চামচ ১১. শুকনো মরিচ – ১ চা চামচ ১২. কাঁচা মরিচ – স্বাদমতো ১৩. পেঁয়াজ কুচি – ১ কাপ
যেভাবে তৈরি করবেন
প্রথমে গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর সব মসলা দিয়ে মাংস ভালো করে মেখে নিন। একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে মাংস ভালোভাবে কষিয়ে নিন।
অন্যদিকে মুগ ডাল হালকা ভেজে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর চাল ও ডাল একসঙ্গে হালকা ভেজে নিন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না শুরু করুন। চাল ফুটে ওঠার আগেই কষানো মাংস খিচুড়ির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ঢেকে হালকা আঁচে রান্না করুন।
চাল ও ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু বিফ খিচুড়ি। গরম গরম পরিবেশন করুন এবং পরিবারসহ উপভোগ করুন ছুটির দুপুরের বিশেষ খাবার।

