Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

শীতের পার্টিতে লেদার জ্যাকেটেই ছড়ান উষ্ণতা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

শীতের পার্টিতে লেদার জ্যাকেটেই ছড়ান উষ্ণতা

Advertisement

শীতে লেদার জ্যাকেটের কথা শুনে ভ্রু কুঁচকে যতই কপালে উঠুক, পুরো দুনিয়ায় ফ্যাশনিস্তাদের ওয়্যারড্রবে লেদার জ্যাকেট স্বমহিমায় উজ্জ্বল। এই শীতে এখনো যারা সাতপাঁচ ভেবে কিনে উঠতে পারেননি, তাদের জন্য লেদার জ্যাকেট কেনা এবং যথাযথভাবে ক্যারি করার একগুচ্ছ টিপস।

লেদার জ্যাকেট কিনবেন কিনবেন ভাবতে ভাবতে শীত এখন মধ্যাহ্নে অবস্থান করছে। এমনকি রীতিমতো শীত জাঁকিয়ে বসেছে। সোয়েটার-চাদর-জ্যাকেটের আশ্রয় নেওয়া ছাড়া উপায় নেই। আর জানুয়ারি মাস মানেই তো দেদার পার্টি-অনুষ্ঠান-উৎসব চারদিকে ছড়িয়ে পড়ছে। তাই পার্টিতে নজর কাড়তে হলে চোখ বুলিয়ে নিন ট্রেন্ডি লেদার জ্যাকেটের হালহকিকতে। 

শীতের পোশাক নির্বাচনে ক্রিস্প হোয়াইট শার্ট, ডেনিম, ওয়েল ফিটেড শুর পাশাপাশি লেদার জ্যাকেটও তালিকায় থাকা চাই। বিদেশি বহু ব্র‌্যান্ডের স্টোর এখন শপিংমলে মজুত। ভালো কোনো ব্র‌্যান্ড থেকে জ্যাকেট কিনলে, জিনিসের মান নিয়ে চিন্তা অনেকটাই নির্ভার থাকা যায়। তবে খুব চড়া দামের কিছু না কিনতে চাইলে পিউ লেদার কিনুন। দেখতে ভালো লাগবে এবং দামও সাধ্যের মধ্যে। আর যাদের বাইকার লুকের লেদার জ্যাকেট পছন্দ নয়, তারা ফ্রিঞ্জড জ্যাকেট পরতে পারেন। এতে খানিক ফেমিনিন লুক আসবে।

আর হাই ওয়েস্টেড প্যান্ট-টপ ও পায়ে পয়েন্টেড টো হিলের সঙ্গে ক্রপড বাইকার জ্যাকেট অফিসের ফরমাল লুকেও দিব্যি মানানসই। যারা কালো, ব্রাউন ও ট্যান ঘেঁষা রঙের লেদার কিনতে নারাজ, তাদের জন্য পিউ লেদারে পেয়ে যাবেন নানা রঙের অপশন। কলার্ড, পোলো নেক, রাউন্ড নেকের পাশাপাশি হুডেড জ্যাকেটও ফ্যাশনে ইন। আর লেদার ট্রেঞ্চ জ্যাকেটে ক্লাসিক ট্রেঞ্চ কোট ও ক্যাজুয়াল লেদার জ্যাকেট দুয়ের স্বাদই একসঙ্গে পেয়ে যাবেন। চেকড ট্রাউজার-প্যান্টসের সঙ্গে টিম-আপ করুন। শীতের যে কোনো পার্টিতে নজর কাড়বেই। বাইকার জ্যাকেট মানেই কালো বা ট্যানরঙা এমন না ভেবে মিউটেড পিংক, বেইজ, ক্রিম বা সাদা রঙ বেছে নিন। পশ্চিমা ও ইন্দো-ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে ইচ্ছেমতো টিম-আপ করুন। সে জন্য ব্রাউন লেদার জ্যাকেটের কোনো বিকল্প নেই। ক্যামেল, কগন্যাক, মেহাগনির মতো শেড কিনুন। সামনে জিপার ও কলারও দেখতে কেতাদুরস্ত।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম