Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

প্রতীকী ছবি

Advertisement

চুল পড়া ভীতিকর মনে হতে পারে। অনেক সময় হঠাৎ চুল পড়ার সঠিক কারণ বোঝা যায় না। বিষয়টি অবহেলা করলে চুল পাতলা হয়ে যাওয়া, এমনকি টাক পড়ার সমস্যাও হতে পারে। তবে চুলের যত্নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আয়ুর্বেদের প্রভাব রয়েছে। আয়ুর্বেদ অনুযায়ী, চুলের স্বাস্থ্য ও গুণমান আপনার সামগ্রিক স্বাস্থ্য এবং জীবনযাপনের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

খাবারের দিকে নজর দিন

মজবুত ও স্বাস্থ্যকর চুলের জন্য সুষম ও পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পর্যাপ্ত পরিমাণে পাওয়ার চেষ্টা করুন। যেমন— ভিটামিন সি সমৃদ্ধ কাবার খান, শাকসবজি, উদ্ভিজ্জ প্রোটিন ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড গ্রহণ করুন। ভালো পুষ্টি পুরো শরীরের ওপর ইতিবাচক প্রভাব ফেলে—এর মধ্যে মাথার ত্বক ও চুলের গোড়াও রয়েছে। আয়ুর্বেদ শরীরকে একটি সমন্বিত ব্যবস্থা হিসেবে দেখে; তাই চুলের যত্ন সামগ্রিক স্বাস্থ্যচর্চারই একটি অংশ।

হজমশক্তি ভালো রাখুন

আয়ুর্বেদে শরীরের খাবার সঠিকভাবে হজম করার ক্ষমতাকে অগ্নি বলা হয়। হজমশক্তি ভালো রাখলে শরীর প্রয়োজনীয় পুষ্টি ভালোভাবে পেতে পারে যা চুলের বৃদ্ধি ও পুনরুজ্জীবনের জন্য গুরুত্বপূর্ণ বলে আয়ুর্বেদে মনে করা হয়। এছাড়া—

• তাজা রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করুন;

• নিয়মিত সময়ে খাবার খান। খাবারের মাঝে খুব দীর্ঘ বিরতি রাখবেন না;

• প্রয়োজনের চেয়ে বেশি খাবেন না;

• অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন, সম্ভব হলে এড়িয়ে চলুন;

• শরীরের প্রয়োজন অনুযায়ী খাবার খান।

সুষম খাবার স্বাভাবিক হজমশক্তির জন্য গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে চুলের স্বাস্থ্যও উপকৃত হতে পারে।

নিয়মিত প্রাকৃতিকভাবে মাথার ত্বকের যত্ন নিন

আয়ুর্বেদে তেল দিয়ে মাথার ত্বক ম্যাসাজ করা চুলের যত্নের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি স্থানীয় রক্তসঞ্চালন বাড়ায়, চুলের ফলিকলকে উদ্দীপিত করে এবং স্বাভাবিক চুলের বৃদ্ধিতে সহায়তা করে বলে আয়ুর্বেদিক চিকিৎসায় মনে করা হয়। ম্যাসাজের সময় আঙুলের ডগা ব্যবহার করে এমনভাবে ম্যাসাজ করার কথা বলা হয়েছে, যাতে ত্বকের ক্ষতি না হয় এবং রক্তসঞ্চালন বাড়ে।

মানসিক চাপ কমান এবং বিশ্রাম নিন

মানসিক চাপ ও পর্যাপ্ত ঘুমের অভাব স্নায়ুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং চুলের ফলিকল দুর্বল করতে পারে। তাই চুলের যত্নের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

• প্রতিদিন ৫–১৫ মিনিট শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করার চেষ্টা করুন;

• যোগব্যায়াম ও পরিমিত শারীরিক ব্যায়াম করতে পারেন;

• শরীরকে পুনরুদ্ধারের সুযোগ দিতে পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নিন;

• প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার চেষ্টা করুন;

• ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে স্ক্রিনের ব্যবহার কমিয়ে দিন।

এভাবে নিয়মিত ও স্বাস্থ্যকর দৈনন্দিন রুটিন তৈরি করলে তা স্নায়ুতন্ত্রের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং পরোক্ষভাবে চুলের স্বাস্থ্যের জন্যও সহায়ক হতে পারে।

চুল পড়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে—শরীরের অভ্যন্তরীণ পরিবর্তন থেকে শুরু করে ভুলভাবে চুলের যত্ন নেওয়া পর্যন্ত। তাই চুল পড়ার সমস্যা হলে বিষয়টির প্রতি নিয়মিত ও সতর্কভাবে নজর দেওয়া প্রয়োজন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অল্প বয়সে চুল পড়ার পেছনে থাকতে পারে যেসব কারণ

অল্প বয়সে চুল পড়ার পেছনে থাকতে পারে যেসব কারণ

অল্প বয়সে চুল পড়ার কারণ কী? জানালেন বিশেষজ্ঞ

অল্প বয়সে চুল পড়ার কারণ কী? জানালেন বিশেষজ্ঞ

উঁচু করে খোঁপা বাঁধা নিয়ে ইসলামের বিধান কী?

উঁচু করে খোঁপা বাঁধা নিয়ে ইসলামের বিধান কী?

ঋতু পরিবর্তনে চুল পড়ছে? কখন বিষয়টি নিয়ে সতর্ক হবেন

ঋতু পরিবর্তনে চুল পড়ছে? কখন বিষয়টি নিয়ে সতর্ক হবেন

বেণি করে ঘুমালে কি সত্যিই দ্রুত বাড়ে চুল?

বেণি করে ঘুমালে কি সত্যিই দ্রুত বাড়ে চুল?

মানসিক চাপের সঙ্গে চুল পড়ার সম্পর্ক আছে কি?

মানসিক চাপের সঙ্গে চুল পড়ার সম্পর্ক আছে কি?

আরও পড়ুন

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম