Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

Advertisement

মেসেজের উত্তর ছোট হয়ে যাওয়া, পরিকল্পনায় অনীহা বা কথোপকথনের ভার একা বহন করা- এসব ছোট পরিবর্তন কখনও কখনও সম্পর্কে ভেতরের বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।

সম্পর্কের পরিবর্তন সবসময় বড় কোনো ঝগড়া, অভিযোগ বা বিচ্ছেদ দিয়ে শুরু হয় না। অনেক সময় তা আসে নীরবে। এক সময়ের দীর্ঘ কথোপকথন ছোট হয়ে যাওয়া, দেখা করার পরিকল্পনা কমে আসা বা মনে হতে থাকে যে সম্পর্কটি ধরে রাখার চেষ্টা করছেন শুধু একজন। 

মানুষের আচরণে ছোট ছোট পরিবর্তন অনেক সময় আবেগগত সম্পৃক্ততার পরিবর্তন প্রকাশ করতে পারে। তবে একটি বা দুটি ঘটনা দেখেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। ব্যক্তিগত চাপ, কাজের ব্যস্ততা বা মানসিক ক্লান্তিও মানুষের আচরণ বদলে দিতে পারে। কিন্তু একই ধরনের পরিবর্তন যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে বিষয়টি নিয়ে ভাবার প্রয়োজন হতে পারে।

কারও আপনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে কিনা, তা বোঝার ক্ষেত্রে যে সূক্ষ বিষয়গুলো খেয়াল করতে পারেন-

বারবার আপনিই কথোপকথন শুরু করছেন

একটি সম্পর্কে স্বাভাবিক অংশ হলো দুজনেরই যোগাযোগের উদ্যোগ নেওয়া। তবে যদি দেখা যায়, প্রতিবার আপনিই আগে মেসেজ পাঠাচ্ছেন, খোঁজ নিচ্ছেন, কথা শুরু করছেন এবং আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তাহলে সেখানে ভারসাম্যের অভাব তৈরি হতে পারে।

অনেক সময় বিষয়টি শুরুতে বোঝা যায় না। কিন্তু আপনি যখন ইচ্ছা করে একদিন যোগাযোগ কমিয়ে দেন, তখন যদি অপরপক্ষ থেকেও তেমন কোনো আগ্রহ বা উদ্যোগ না আসে, সেটি সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে পারে।

উত্তর আছে, কিন্তু আগ্রহ নেই

কম কথা বলা মানেই যে আগ্রহ কমে যাওয়া, তা নয়। কিছু মানুষ স্বভাবগতভাবেই কম মেসেজ করেন। তবে পার্থক্য তৈরি হয় কথার মানে। 

আগে যেখানে বিস্তারিত আলোচনা হতো, সেখানে যদি ধীরে ধীরে ‘হুম’ ‘ঠিক আছে’ বা ছোট ছোট প্রতিক্রিয়ায় কথা শেষ হয়ে যায় বা আপনার বিষয়ে জানার আগ্রহ কমে যায়, তাহলে সেটি আবেগগত দূরত্বের একটি লক্ষণ হতে পারে।

সময় বের করার প্রবণতা কমে যায়

ব্যস্ততা সবার জীবনেই থাকে। কাজ, পরিবার বা ব্যক্তিগত সমস্যার কারণে কেউ কখনও কখনও সময় কম দিতে পারেন।

তবে পরিবর্তনটি তখন বেশি চোখে পড়ে, যখন একজন ব্যক্তি অন্য সব কাজের জন্য নিয়মিত সময় বের করতে পারলেও সম্পর্কের জন্য বারবার সময় সংকটের কথা বলে।

পরিকল্পনা বারবার বাতিল হওয়া, দেখা করার বিষয়টি অস্পষ্ট রাখা বা সবকিছু শুধু একজনের সুবিধা মতো হওয়া- এসব আচরণ সম্পর্কের পারস্পারিক প্রচেষ্টার বিষয়টি সামনে নিয়ে আসে।

ছোট বিষয়গুলোকে আগের মতো গুরুত্ব না দেওয়া

যে মানুষটি আপনার প্রতি আগ্রহী , সে সাধারণত আপনার জীবনের ছোট ছোট বিষয় জানতে চায়। আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ, উদ্বেগ, সাফল্য বা সমস্যা মনে রাখার চেষ্টা করে।

কিন্তু আগ্রহ কমে গেলে অনেক সময় সেই কৌতূহলও কমে যায়। আপনার বলা বিষয় ভুলে যাওয়া, বিস্তারিত না জানতে চাওয়া বা আপনার অনুভূতির প্রতি আগের মতো প্রতিক্রিয়া না দেখানো- এসব পরিবর্তন সম্পর্কের দূরত্ব প্রকাশ করতে পারে।

বারবার তার মনোযোগ পাওয়ার চেষ্টা করা

সম্পর্কের সবচেয়ে কঠিন অনুভূতিগুলোর একটি হলো যখন মনে হয়, কাউকে আপনার প্রতি যত্নশীল হতে বারবার বোঝাতে হচ্ছে। 

আপনাকে যদি বারবার বলতে হয় যে আপনি কষ্ট পেয়েছেন, তার মনোযোগ আপনার প্রতি আগের মতো নেই, তাহলে সম্পর্কের ভারসাম্য নিয়ে ভাবার একটি কারণ হতে পারে।

তবে আচরণের এসব পরিবর্তন মানেই যে কেউ নিশ্চিতভাবে আগ্রহ হারিয়ে ফেলেছেন, এমন নয়। কখনো কখনো সম্পর্ক কঠিন একটি পর্যায়ের মধ্য দিয়ে যেতে পারে, সেখানে দরকার হয় স্পষ্ট আলোচনার।

সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুমানের ওপর নির্ভর না করে পরিবর্তনগুলোকে নিয়ে খোলামেলা কথা বলা। কারণ দূরত্ব তৈরি হওয়ার আগে অনেক সময় একটি কথোপকথনই পরিস্থিতি ঠিক করতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

মেদ কমাতে যা খাবেন

মেদ কমাতে যা খাবেন

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে গড়ে তুলবেন যে ৫ অভ্যাস

কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে গড়ে তুলবেন যে ৫ অভ্যাস

ঘরে হৃদযন্ত্র, ফুসফুস বা ডায়াবেটিসের রোগী? জরুরি পরিস্থিতি সামলাতে রাখুন এই ৭ সরঞ্জাম

ঘরে হৃদযন্ত্র, ফুসফুস বা ডায়াবেটিসের রোগী? জরুরি পরিস্থিতি সামলাতে রাখুন এই ৭ সরঞ্জাম

আরও পড়ুন

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম