বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
বেকিং সোডা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বেকিং সোডা এমন একটি পাউডার যা মাসের পর মাস রান্নাঘরে পড়ে থাকলে দেখতে একইরকম লাগে। তবে দেখতে ঠিকঠাক মনে হলেও এর কার্যকারিতা সময়ের সঙ্গে সঙ্গে কমে যেতে পারে। বিশেষ করে প্যাকেট বা কৌটা খোলার পর বাতাসের সংস্পর্শে এলে বেকিং পাউডারের কার্যক্ষমতা কমে যেতে পারে।
পুরোনো কার্যকারিতা হারানো বেকিং পাউডার ব্যবহার করলে কেক, মাফিনসহ বিভিন্ন বেকারি খাবার প্রত্যাশামতো হয় না। তবে ব্যবহারের আগে খুব সহজেই পরীক্ষা করে নেওয়া যায় বেকিং পাউডারটি এখনো কার্যকর আছে কিনা।
ঘরে যেভাবে পরীক্ষা করবেন
প্রথমে একটি ছোট শুকনো বাটি বা কাপে এক চা চামচ বেকিং পাউডার নিন। যে বেকিং পাউডারটি রান্নায় ব্যবহার করতে চান সেটিই পরীক্ষা করুন। খেয়াল রাখবেন বাটি বা চামচ যাতে পুরোপুরি শুকনো থাকে। এরপর বেকিং পাউডারের ওপর এক তৃতীয়াংশ কাপ গরম পানি ঢেলে নিন। পানি ঢালার সঙ্গে সঙ্গে বুদবুদ ওঠে কিনা খেয়াল করুন।
বুদবুদ দেখেই বুঝবেন কার্যকারিতা
তাজা ও কার্যকর বেকিং পাউডার গরম পানির সংস্পর্শে এলে জোরালোভাবে বুদবুদ তৈরি করে। এমন হলে বুঝতে হবে এটি এখনো বেকিংয়ের জন্য ব্যবহারযোগ্য। অল্প কয়েকটি বুদবুদ উঠলে বুঝতে হবে কার্যকারিতা কমতে শুরু করেছে।
বেকিং পাউডার সংরক্ষণে যেসব ভুল এড়িয়ে চলবেন
বেকিং পাউডার চুলা বা ওভেনের কাছাকাছি উষ্ণ স্থানে রাখা উচিত নয়। বরং ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখলে এর কার্যকারিতা দীর্ঘদিন বজায় থাকে।
একই সঙ্গে বেকিং পাউডারকে আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে। ব্যবহারের পর পাত্রের ঢাকনা ভালোভাবে বন্ধ করুন এবং সবসময় পরিষ্কার ও শুকনা চামচ ব্যবহার করুন। ভেজা চামচ ব্যবহারের পর পাত্রে আর্দ্রতা প্রবেশ করলে এর কার্যকারিতা নষ্ট হতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

