Logo
Logo
×

Advertisement

টিপস

প্রাপ্তবয়স্কদের ব্রণ হওয়ার কারণ কী? জানুন দূর করার উপায়

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

প্রাপ্তবয়স্কদের ব্রণ হওয়ার কারণ কী? জানুন দূর করার উপায়

Advertisement

সাধারণত কিশোর বয়সে ব্রণ দেখা যায়। তবে বর্তমানে প্রাপ্তবয়স্কদের মধ্যেও (২৫–৫০ বছর) ব্রণের সমস্যা বেড়েছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘অ্যাডাল্ট অ্যাকনি’ নামে পরিচিত। কর্মব্যস্ত জীবন, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং পরিবেশ দূষণ প্রাপ্তবয়স্কদের ব্রণের মূল কারণ।

প্রাপ্তবয়স্কদের ব্রণের ধরন ও ঝুঁকি:

  • টিনেজদের ব্রণ সাধারণত কপাল ও নাকের টি-জোনে দেখা যায়, কিন্তু বড়দের ক্ষেত্রে চোয়াল, থুতনি ও গলার আশপাশে বেশি দেখা যায়।
  • হরমোন পরিবর্তনের কারণে নারীরা বেশি ব্রণে ভোগেন। পিরিয়ডের আগে, গর্ভাবস্থা বা মেনোপজে সমস্যা বাড়তে পারে।
  • পিসিওএস আক্রান্তরা: পলিসিস্টিক ওভারি সিনড্রোমে অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে ব্রণ হতে পারে।
  • মানসিক চাপের মানুষ: স্ট্রেস হরমোন কর্টিসল ত্বকের তেল গ্রন্থি সক্রিয় করে, যা বড় ব্রণ তৈরি করে।
  • ভুল প্রসাধনী ব্যবহারকারী: তৈলাক্ত ত্বকের মানুষ ভারী মেকআপ বা অনুপযুক্ত স্কিনকেয়ার পণ্য ব্যবহার করলে ব্রণ হতে পারে।

সতর্ক থাকার লক্ষণ:

মুখে ব্রণের সঙ্গে অনাকাঙ্ক্ষিত লোম, ওজন বৃদ্ধি বা পিরিয়ডের অনিয়ম দেখা দিলে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞ বা এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। ব্রণ শুধুমাত্র ত্বকের সমস্যা নয়, হরমোনজনিত সমস্যার ইঙ্গিতও দিতে পারে।

ব্রণ রোধের উপায়:

  • সঠিক পরিচ্ছন্নতা: দিনে দুইবার স্যালিসাইলিক অ্যাসিড বা বেনজাইল পারক্সাইডযুক্ত ফেসওয়াশ ব্যবহার করুন।
  • খাদ্যাভ্যাস পরিবর্তন: অতিরিক্ত চিনিযুক্ত খাবার ও দুগ্ধজাত খাদ্য কমান, শাকসবজি ও ফল বেশি খান।
  • ঘুম ও পানি: দিনে ৩–৪ লিটার পানি পান করুন এবং ৭–৮ ঘণ্টা গভীর ঘুম নিশ্চিত করুন।
  • হাত দিয়ে না ছোঁয়া: ব্রণ খোঁড়া বা ফাটা থেকে বিরত থাকুন।
  • নন-কমেডোজেনিক পণ্য ব্যবহার: সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার কিনার সময় নিশ্চিত করুন যে তা রোমকূপ বন্ধ করে না।

সূত্র- হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

আরও পড়ুন

কফি পান করার ৫ সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা জানুন

কফি পান করার ৫ সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা জানুন

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম