Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

কিংবদন্তি লেখকদের কালজয়ী প্রেমের উক্তি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

কিংবদন্তি লেখকদের কালজয়ী প্রেমের উক্তি

প্রতীকী ছবি

Advertisement

আজ ১৪ ফেব্রুয়ারি। এই দিনটি কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়; বিশ্ব ভালোবাসা দিবস আজ। প্রতিবছর আজকের এই দিন আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসাকে সব রূপেই উদযাপন করতে হয়—রোমান্টিক, দীর্ঘস্থায়ী, আশাব্যঞ্জক, এমনকি জটিল। হাতে লেখা চিঠি থেকে শুরু করে পর্দার ওপারে পাঠানো হৃদয়ছোঁয়া বার্তা—দিনটির মূল সুর একটাই: ভালোবাসার অনুভূতির প্রকাশ। 

ভালোবাসা দিবসে একটি কালজয়ী উক্তি কখনও কখনও বড় কোনো আড়ম্বরপূর্ণ উপহারের চেয়েও বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। সাহিত্য কিংবদন্তিদের  বাছাই করা একটি লাইন এমন আবেগ প্রকাশ করতে পারে, যা হয়তো মুখে বলা যায় না।

চলুন তাহলে ভালোবাসা নিয়ে প্রখ্যাত লেখকদের কিছু কালজয়ী উক্তি জেনে নেওয়া যাক—

  • উইলিয়াম শেক্সপিয়ার তার বিখ্যাত হ্যামলেটে বলেছেন, 

          ‘তারাদের আগুন বলে সন্দেহ করো,

            সূর্য যে চলে তাও সন্দেহ করো,

             সত্যকে মিথ্যা ভাবতে পারো,

             কিন্তু কখনও সন্দেহ কোরো না—আমি তোমায় ভালোবাসি।’

  • ‘আমরা যাদেরকে ভালোবাসি, তাদেরকে তারা যেমন সে জন্যই ভালোবাসি’— রবার্ট ফ্রস্ট। 
  • ‘ভালোবাসাই সবকিছুর উত্তর। কোনো কিছু করার একমাত্র কারণই ভালোবাসা’—রে ব্র্যাডবেরি
  • ‘ভালোবাসা নিয়ে দুশ্চিন্তা না করে, আমি শিখেছি তাকে পূর্ণ হৃদয়ে সম্মান জানাতে’— এলিস ওয়াকার
  • ‘ভালোবাসা আমাদের চিন্তামতো শুরু বা শেষ হয় না। ভালোবাসা এক যুদ্ধ, এক সংগ্রাম; ভালোবাসা মানেই বড় হয়ে ওঠা’—জেমস বাল্ডউইন
  • ‘আমাদের আত্মা যেই উপাদানেই গড়া হোক না কেন, তার আত্মা আর আমার আত্মা একই’—এমিলি ব্রন্টে (ওয়াদারিং হাইটস)
  • ‘তুমি কে বা দেখতে কেমন, তা কোনো বিষয় নয়—যদি কেউ তোমায় ভালোবাসে, সেটাই যথেষ্ট’— রোয়াল্ড ডাহল (দ্য উইচেস)
  • ‘আমি তোমায় ভালোবাসি—এটাই সবকিছুর শুরু এবং শেষ’—এফ. স্কট ফিটজেরাল্ড
  • ‘একটি প্রেমময় হৃদয়ই প্রকৃত প্রজ্ঞা’— চার্লস ডিকেনস
  • ‘আমরা ভালোবেসেছিলাম এমন এক ভালোবাসায়, যা ভালোবাসার চেয়েও বেশি’—এডগার অ্যালান পো,অ্যানাবেল লি
  • ‘ভালোবাসা ভালোবাসাকে ভালোবাসতেই ভালোবাসে’— জেমস জয়েস
  • ‘হৃদয়ে ভালোবাসা ধরে রাখো। ভালোবাসাহীন জীবন সূর্যহীন বাগানের মতো, যেখানে ফুলগুলো মৃত। ভালোবাসা ও ভালোবাসিত হওয়ার অনুভূতি জীবনে এমন উষ্ণতা ও সমৃদ্ধি আনে, যা আর কিছুই দিতে পারে না।’— অস্কার ওয়াইল্ড
  • ‘কখনো ভেবো না যে, আমি তোমার প্রেমে পড়েছিলাম। আমি পড়িনি—আমি উঠে দাঁড়িয়েছিলাম’— টনি মরিসন, জ্যাজ
  • ‘বড় প্রেম শুধু কাছেই টানে না—ইহা দূরেও ঠেলিয়া ফেলে’ — শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
  • ‘তোমার হৃদয়ের যতটা আমাকে দিতে পারো, তার বেশি তো আমি চাইতে পারি না’- ফিওদোর দস্তয়েভস্কি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম