Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

জ্বরের সময়ে শিশুকে পানিপট্টি, যে ভুল করলে লাভের চেয়ে ক্ষতি বেশি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম

জ্বরের সময়ে শিশুকে পানিপট্টি, যে ভুল করলে লাভের চেয়ে ক্ষতি বেশি

Advertisement

ঠান্ডা-গরমের ফারাকে ঘন ঘন সর্দিকাশি, জ্বর হচ্ছে শিশুদের। সেই সঙ্গে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপও রয়েছে। ঘরে ঘরে ভাইরাল জ্বরে আক্রান্ত খুদেরা। জ্বরের সঙ্গে শুকনো কাশি, শ্বাসের সমস্যাও হচ্ছে অনেকের। শিশুর জ্বর হলেই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

আর  যদি দেখা যায়, জ্বর তিন দিনের বেশি রয়েছে, তাহলে কিছু পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। আর শুরু থেকেই চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ানো উচিত। অনেক অভিভাবকই নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে থাকেন শিশুদের। এতে হিতে বিপরীত হতে পারে। এর পাশাপাশি জ্বর হলে স্পঞ্জিং করাবেন কিনা, সেই নিয়েও অভিভাবকদের মনে নানা প্রশ্ন আসে।

এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, শিশুদের জ্বর হলে স্পঞ্জিং করানো যেতেই পারে। তবে এ ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই মাথায় রাখা জরুরি। শিশুর জ্বরের সময় পানি পট্টি বা ভেজা কাপড়ে শরীর মুছে দেওয়া হয়। এতে শরীরের তাপমাত্রা দ্রুত কমাতে বেশ কার্যকর ভূমিকা রাখে। তবে সবসময় স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করা উচিত। আর অতিরিক্ত গরম বা বরফ ঠান্ডা পানি ব্যবহার করা ঠিক নয়। কারণ এতে শিশু 'শক' খেতে পারে কিংবা শরীর আরও কাঁপতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, শিশুকে কীভাবে স্পঞ্জিং করাবেন—

প্রথমত স্পঞ্জিং করার সময়ে কখনই ঠান্ডা পানি ব্যবহার করবেন না। সবসময়ে স্বাভাবিক তাপমাত্রায় রাখা পানি কিংবা সামান্য গরম পানি ব্যবহার করতে হবে।

দ্বিতীয়ত শুধু মাথায় পানিপট্টি দিয়ে তেমন লাভ হয় না। জ্বর হলে একটি ভেজা গামছা দিয়ে শিশুর মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মুছিয়ে দিতে হবে। আর জ্বরের শুরুতেই স্পঞ্জিং করানো উচিত নয়। জ্বর ১০০ ফারেনহাইটের উপরে উঠে গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আগে শিশুকে প্যারাসিটামল খাওয়াতে হবে। তারপরও জ্বর না কমলে স্পঞ্জিং করাতে হবে।

শিশুর স্পঞ্জিং করার সময় ফ্যান, এসি সব বন্ধ রাখা উচিত। আর কখনই ১০ মিনিটের বেশি সময় ধরে স্পঞ্জিং করানো ঠিক নয়। যদি দেখেন স্পঞ্জিংয়ের সময় শিশু থরথর করে কাঁপছে, তখন সঙ্গে সঙ্গে স্পঞ্জিং বা পানিপট্টি বন্ধ করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চলন্ত বাসে অসুস্থ চালক, দৌড়ে এসে ২০ শিশুর প্রাণ বাঁচালেন যুবক

চলন্ত বাসে অসুস্থ চালক, দৌড়ে এসে ২০ শিশুর প্রাণ বাঁচালেন যুবক

ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি সময়ের আগে শিশুর জন্ম হওয়ার ঝুঁকি কমাতে পারে?

ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি সময়ের আগে শিশুর জন্ম হওয়ার ঝুঁকি কমাতে পারে?

সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

শিশুকে মোবাইল ফোন থেকে দূরে রাখবেন যেভাবে

শিশুকে মোবাইল ফোন থেকে দূরে রাখবেন যেভাবে

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

আরও পড়ুন

দিনে তিন বেলা ভাত খেলে শরীরে যেসব প্রভাব পড়ে

দিনে তিন বেলা ভাত খেলে শরীরে যেসব প্রভাব পড়ে

নীরব ঘাতক মূত্রথলির ক্যানসার, এই ৪ লক্ষণ দেখলেই সতর্ক হোন

নীরব ঘাতক মূত্রথলির ক্যানসার, এই ৪ লক্ষণ দেখলেই সতর্ক হোন

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম