চুল পড়া কমায় কুমড়ার তেল, গজাবে নতুন চুল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৫ এএম
চুল পড়া কমায় কুমড়ার তেল। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ছোট চুল ট্রেন্ডিং, ঠিক আছে; কিন্তু ঘন ও লম্বা চুল কার না ভালো লাগে। আর আপনার চুল যত্ন নেওয়ার অভাবে নষ্ট হয়ে যায়। তখন না চাইতেও চুল কেটে ছোট করে নিতে হয়। এ ছাড়া বাজারে এত রকমারি প্রসাধনী পাওয়া যায় যে, কোনটা ছেড়ে কোনটা মাখা উচিত— সেটাই বোঝা যায় না।
কিন্তু চুলের যত্নে শ্যাম্পু-কন্ডিশনারের পাশাপাশি তেলের সমান গুরুত্ব দেওয়া উচিত। আর সেই তেল যদি কুমড়ার দানা হয় থাকে, তবে তো কথাই নেই। কুমড়ার দানার তেল চুল ও স্ক্যাল্পের জন্য ভীষণ উপযোগী।
চুল পড়া কমায় কুমড়ার তেল
কুমড়ার দানার তেলে ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি চুলের কোষে পুষ্টি জোগায় এবং চুলের সমস্যা দূর করে। এ ছাড়া কুমড়ার দানার তেলে ভিটামিন ই, জিঙ্ক ও ফাইটোস্টেরলের মতো অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। যা আপনার হেয়ার ফলিকলকে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে বাঁচায় এবং প্রদাহ প্রতিরোধ করে থাকে। ফলে আপনার চুল পড়া বন্ধ হয় এবং চুল পাতলা হয় না।
২০২১ সালে জার্নাল অব কসমেটিক ডার্মাটলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, কুমড়ার বীজের তেল নারীর চুল পড়া কমাতে কার্যকর ভূমিকা রাখে। এই তেলে ফাইটোস্টেরল নামক এক ধরনের যৌগ রয়েছে, যা চুল পড়া কমাতে সাহায্য করে। নারী ও পুরুষ উভয়ের মধ্যেই চুল পড়া কমতে কার্যকর ভূমিকা পালন করে কুমড়ার বীজের তেল।
এই তেল মাখলে নতুন চুল গজাবে
২০১৪ সালের এক গবেষণায় দেখা গেছে, টানা ২৪ সপ্তাহ ধরে যেসব পুরুষ প্রতিদিন কুমড়ার বীজের তেল খেয়েছেন, তাদের মধ্যে চুল বৃদ্ধি ঘটনা ঘটেছে প্রায় ৪০ শতাংশ। তবে ওই সাপ্লিমেন্টের সঙ্গে আরও অন্যান্য উপাদান ছিল। তবে নতুন চুল পাওয়ার আশায় কুমড়ার দানার তেল মাখতে পারেন। এতে থাকা ফ্যাটি অ্যাসিড ও মাইক্রোনিউট্রিয়েন্ট চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
কী ভাবে কুমড়ার বীজের তেল ব্যবহার করবেন
বাজারে কুমড়ার বীজের তেলের ক্যাপসুল ও হেয়ার অয়েল দুটিই পাওয়া যায়। তবে যে কোনো সাপ্লিমেন্ট খাওয়ার আগে অবশ্যই চিকিৎসক কিংবা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। আর কুমড়ার দানার হেয়ার অয়েল যে কেউ মাখতে পারেন। যদি অস্বাভাবিকভাবে চুল পড়ে, তাহলে প্রথমে সাপ্লিমেন্টের সাহায্য নিতে পারেন। তারপর তেল মাথায় মাখতে পারেন।

