অস্থিসন্ধির ব্যথা থেকে যেভাবে পরিত্রাণ পাবেন
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
এক সময় বয়স্কদের শারীরিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম ছিল অস্থিসন্ধির ব্যথা। আজকাল কমবয়সিদের মধ্যেও এটি ব্যাপক হারে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আমাদের দৈনন্দিন কিছু ভুল অভ্যাসই এই ব্যথার ঝুঁকি বাড়িয়ে দেয়।
চলুন জেনে নেওয়া যাক আমাদের কখন কী ভুল হচ্ছে এবং কীভাবে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব—
শরীরচর্চার ভুল পদ্ধতি:
ব্যায়াম করার আগে ঠিকমতো ওয়ার্ম আপ না করলে পেশি ও অস্থিসন্ধিতে আঘাত লাগতে পারে। ওয়ার্ম আপ শরীরকে প্রস্তুত করে, রক্ত চলাচল বাড়ায় এবং চোটের ঝুঁকি কমায়। আবার অনেকেই কয়েকদিন ব্যায়াম করার পর দীর্ঘ বিরতি নিয়ে হঠাৎই আবার বেশি চাপের ব্যায়াম শুরু করেন—এটি বিপজ্জনক। ধীরে ধীরে শরীরকে অভ্যস্ত করেই ব্যায়াম শুরু করা উচিত।
দীর্ঘক্ষণ বসে থাকা:
একটানা বসে কাজ করা বা কম নড়াচড়া করার অভ্যাসেও অস্থিসন্ধির সমস্যা বাড়ে। এতে রক্তসঞ্চালন কমে যায় এবং অস্থিসন্ধির জন্য প্রয়োজনীয় তরলের চলাচল বাধাগ্রস্ত হয়। ফলে পেশি শক্ত হয়ে যায় এবং শরীরের চাপ সরাসরি অস্থিসন্ধিতে পড়ে, যা ব্যথার কারণ হয়।
ভুল জুতো ব্যবহার:
অতিরিক্ত হাই হিল পরা বা সঠিক কুশনিং নেই এমন জুতো ব্যবহার করলে শরীরের ভারসাম্য নষ্ট হয়। এতে অস্থিসন্ধিতে বাড়তি চাপ পড়ে এবং ব্যথা তৈরি হয়।
পুষ্টির ঘাটতি:
ভিটামিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বা কোলাজেনের অভাবেও অস্থিসন্ধিতে ব্যথা হতে পারে। এগুলো হাড় ও তরুণাস্থি সুস্থ রাখতে সাহায্য করে এবং প্রদাহ কমায়। তবে এ ধরনের সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

-69de41cfc1d31.jpg)