Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

স্নায়ুর ব্যথাকে পেশির টান ভেবে এড়িতে যাচ্ছেন না তো? লক্ষণগুলো জেনে নিন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

স্নায়ুর ব্যথাকে পেশির টান ভেবে এড়িতে যাচ্ছেন না তো? লক্ষণগুলো জেনে নিন

শরীরের কোথাও ব্যথা হলেই অনেকেই তা ‘পেশির টান’ ভেবে এড়িয়ে যান।

Advertisement

শরীরের কোথাও ব্যথা হলেই অনেকেই তা ‘পেশির টান’ ভেবে এড়িয়ে যান। কিন্তু সব ব্যথার উৎস এক নয়। বিশেষজ্ঞদের মতে, স্নায়ুর ব্যথা এবং পেশির ব্যথার মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ—নইলে সময়মতো চিকিৎসা না পেয়ে জটিলতা বাড়তে পারে।

ব্যথার ধরনেই মিলবে ইঙ্গিত

চিকিৎসকদের মতে, ব্যথার প্রকৃতি লক্ষ্য করলেই বোঝা যায় সেটি কোথা থেকে আসছে।

স্নায়ুর ব্যথা

এ ধরনের ব্যথা সাধারণত তীব্র হয় এবং অনেক সময় বৈদ্যুতিক শকের মতো বা জ্বালাপোড়ার অনুভূতি দেয়। শরীরের একটি অংশ থেকে অন্য অংশে ছড়িয়ে পড়া এর অন্যতম বৈশিষ্ট্য। এর সঙ্গে ঝিনঝিন, অবশভাব বা সূচ ফোটার মতো অনুভূতিও থাকতে পারে।

পেশির ব্যথা

পেশির ব্যথা তুলনামূলকভাবে মৃদু ও চাপধরা ধরনের হয়। নড়াচড়া করলে টান লাগে বা খিঁচ ধরার মতো অনুভূতি হয়। সাধারণত এটি একটি নির্দিষ্ট জায়গাতেই সীমাবদ্ধ থাকে এবং স্পর্শ বা নড়াচড়ায় ব্যথা বাড়ে। শরীরচর্চা বা ভারি কাজের পর এমন ব্যথা বেশি দেখা যায়।

কেন হয় এই ব্যথা?

স্নায়ুর ব্যথা সাধারণত ডিস্কের সমস্যা, কার্পাল টানেল সিনড্রোম, ডায়াবেটিস বা স্নায়ুর ওপর চাপের কারণে হয়।

অন্যদিকে, পেশির ব্যথা হয় অতিরিক্ত পরিশ্রম, ভুল ভঙ্গিতে বসা, আঘাত পাওয়া বা শরীরে পানির ঘাটতির ফলে।   

কখন সতর্ক হবেন?

নিচের লক্ষণগুলো দেখা গেলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি—

  • ব্যথা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে
  • শরীরের কোনো অংশে দুর্বলতা বা অসাড়তা দেখা দেয়
  • হাত-পা নড়াতে সমস্যা বা ভারসাম্য হারানো
  • প্রস্রাব বা মলত্যাগ নিয়ন্ত্রণে সমস্যা
  • বিশ্রাম নেওয়ার পরও ব্যথা না কমা বা রাতে তীব্র হয়ে ওঠা

কী করবেন?

পেশির ব্যথা সাধারণত বিশ্রাম, পর্যাপ্ত পানি পান এবং সাধারণ ব্যথানাশকেই ১–২ সপ্তাহের মধ্যে সেরে যায়। তবে ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয় বা দৈনন্দিন কাজকর্মে বাধা সৃষ্টি করে, তাহলে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য

ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য

কুমড়োর রায়তা বানানোর সহজ রেসিপি জানালেন ভাগ্যশ্রী

কুমড়োর রায়তা বানানোর সহজ রেসিপি জানালেন ভাগ্যশ্রী

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

শাকসবজিতে লুকিয়ে থাকে বিপদ!

শাকসবজিতে লুকিয়ে থাকে বিপদ!

আরও পড়ুন

খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য

ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম