Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

গরমে কলা কালো হওয়া রোধ করে টাটকা রাখার উপায়

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

গরমে কলা কালো হওয়া রোধ করে টাটকা রাখার উপায়

তীব্র গরমে খুব সাধারণ একটি সমস্যা হলো, কলার খোসা দ্রুত কালো হয়ে যাওয়া।

Advertisement

কলা কেবল সুস্বাদু নয় বরং এটি পুষ্টির একটি বড় উৎস। প্রতিদিনের খাদ্যতালিকায় একটি করে কলা রাখা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু তীব্র গরমে খুব সাধারণ একটি সমস্যা হলো, কলার খোসা দ্রুত কালো হয়ে যাওয়া। তাই অনেকেই সেটা দেখে আর খেতে চান না। 

তবে কিছু সহজ উপায় অবলম্বন করলে কলার সতেজতা আরও কয়েকদিন বজায় রাখা সম্ভব।  যেমন-

১. কলা আনার পর পথিলিন থেকে তা বের করে ফেলুন। 

২. অন্য কোনো ফলের সঙ্গে কলা রাখা ঠিক নয়।

৩. কলা দেওয়ালের কোনো আংটার সঙ্গে ঝুলিয়ে রাখা ভালো। বাতাস চলাচল করে এমন জায়গায় রাখলে কলা ভালো থাকবে। 

৪. কলা কেটে রাখার পর লেবুর রস ব্রাশ করে দিন।

কলার খোসা অতিরিক্ত কালো হয়ে গেলে কী করবেন

কলার খোসা একেবারে হলুদ হয়ে গেলে ফ্রিজে কিছুক্ষণ ঢুকিয়ে রাখুন। তাহলে কলার ভেতরে তাজা থাকবে। কলা অত্যন্ত নরম হয়ে গেলে, তা ফেলে দেবেন না। ব্যানানা ব্রেড, প্যানকেক কিংবা মাফিন তৈরিতে কাজে লাগিয়ে দিতে পারেন। 

কলা কেনার সময় কী করবেন 

হালকা সবুজ রঙের কলা কিনুন। তাহলে তাড়াতাড়ি খোসা কালো হয়ে যাওয়ার সমস্যা কমবে।

পেকে যাওয়া কলা আগে খান। নষ্ট হওয়া রোধ করতে কলা পেকে যাচ্ছে কিনা, খেয়াল রাখুন। সেই অনুযায়ী ব্যবস্থা নিন। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম