অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় আশার আলো যে নতুন পিল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন একটি ওষুধ ইতিবাচক ফল দেখিয়েছে বলে দাবি করেছে একটি অনকোলজি গবেষণা প্রতিষ্ঠান।
|
ফলো করুন |
|
|---|---|
একটি ক্লিনিক্যাল ট্রায়ালে শেষ পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন একটি ওষুধ (পিল) ইতিবাচক ফল দেখিয়েছে বলে দাবি করেছে একটি অনকোলজি গবেষণা প্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্রে পরিচালিত এ গবেষণা অনুযায়ী, প্রচলিত কেমোথেরাপির তুলনায় নতুন ওষুধটি রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। গবেষণায় দেখা গেছে, যারা কেমোথেরাপি নিয়েছেন তাদের তুলনায় ‘ড্রেক্সোনরাসিব’ নামের এ ওষুধ গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি প্রায় ৬০ শতাংশ পর্যন্ত কমেছে।
প্রায় ৫০০ অংশগ্রহণকারীর ওপর পরিচালিত এই ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়াল থেকে এ ফল পাওয়া যায়। গবেষকদের মতে, অগ্ন্যাশয়ের ক্যানসারের মতো অত্যন্ত আগ্রাসী ও প্রাণঘাতী রোগের ক্ষেত্রে এটি একটি কার্যকর ও তুলনামূলকভাবে কম শারীরিক কষ্টদায়ক চিকিৎসা বিকল্প হতে পারে।
হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক ব্রায়ান ওলপিন বলেন, যেসব রোগীর ক্যানসার কেমোথেরাপির পরও অগ্রসর হচ্ছে, তাদের ক্ষেত্রেও এ ওষুধ নতুন করে আশার আলো দেখাতে পারে।
সূত্র: সামা টিভি

