Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

আস্ত মসলায় গরুর ভুনা মাংস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৬:০৮ পিএম

আস্ত মসলায় গরুর ভুনা মাংস

ফাইল ছবি

Advertisement

কুরবানির ঈদে গরুর মাংসের নানা পদ ছাড়া যেন উৎসবই পূর্ণতা পায় না। সাধারণত সময় বাঁচাতে অনেকেই গুঁড়া মসলা ব্যবহার করেন। তবে ভিন্ন স্বাদ ও ঘ্রাণ পেতে আস্ত মসলা দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু গরুর ভুনা। এতে মাংসের স্বাদ যেমন বাড়ে, তেমনি মসলার প্রাকৃতিক সুবাসও বজায় থাকে।

উপকরণ

গরুর মাংস— ১ কেজি

পেঁয়াজ (মোটা করে কাটা)— ১ কাপ

আদা (টুকরা করা)— ১ কাপ

রসুনের কোয়া— ৮টি

শুকনা মরিচ— ৭-৮টি

দারুচিনি— ৩ টুকরা

এলাচ— ৪টি

লেবুর রস— ১ টেবিল চামচ

ভাজা আস্ত জিরা— ১ চা চামচ

গোলমরিচ— ১০টি

বেরেস্তা— আধা কাপ

কাঁচামরিচ— ৭-৮টি

ঘি— ২ টেবিল চামচ

টক দই— ২ চা চামচ

লবণ— স্বাদমতো

তেল— প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর লবণ ও টক দই মিশিয়ে প্রায় ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। তারপর আদা, রসুন, শুকনা মরিচ, দারুচিনি, এলাচ, গোলমরিচ ও ভাজা জিরা যোগ করে আরও আধা ঘণ্টা মেরিনেট করুন।

এবার একটি পাত্রে তেল গরম করে মেরিনেট করা মাংস দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষিয়ে নিন। কষানোর সময় লেবুর রস মিশিয়ে দিন। মাংস থেকে তেল ছেড়ে এলে প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে সিদ্ধ করুন।

মাংস নরম হয়ে এলে বেরেস্তা, ঘি ও কাঁচামরিচ যোগ করে কম আঁচে আরও কিছুক্ষণ দমে রাখুন। মসলার ঘ্রাণ মাংসের সঙ্গে ভালোভাবে মিশে গেলে চুলা থেকে নামিয়ে নিন। গরম গরম পোলাও, খিচুড়ি বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন সুগন্ধি আস্ত মসলার গরুর ভুনা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম