ভাত ফ্রিজে রেখে খাওয়ার ক্ষতিকর দিক জানুন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:৪৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাসা-বাড়িতে রান্না করা খাবার, বিশেষ করে ভাত, অনেক সময় পরবর্তীতে খাওয়ার জন্য ফ্রিজে রাখা হয়। তবে এই ফ্রিজে রাখা ভাত খাওয়া কতটা নিরাপদ—এ নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।
ক্যানসার বিশেষজ্ঞদের মতে, ভাত সংরক্ষণের জন্য ফ্রিজ ব্যবহার করা ভালো একটি অভ্যাস হলেও এতে খাবারের ভেতরের কিছু পরিবর্তন ঘটতে পারে। ভাতে থাকা ব্যাসিলাস সেরিয়াস নামের ব্যাকটেরিয়ার স্পোর রান্নার পরও থেকে যেতে পারে। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ভাত দীর্ঘ সময় রেখে দিলে এই ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে, যা ফুড পয়জনিংয়ের ঝুঁকি তৈরি করে। তবে ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি অনেকটাই ধীর হয়ে যায়।
নিরাপদে ভাত সংরক্ষণের উপায়
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কিছু নিয়ম মেনে চললে ঝুঁকি কমানো সম্ভব—
- রান্নার পর ভাত ২ ঘণ্টার বেশি বাইরে রাখা উচিত নয়
- দ্রুত ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করতে হবে
- ফ্রিজের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা ভালো
- ফ্রিজে রাখা ভাত একবারই ভালোভাবে গরম করে খাওয়া উচিত
- প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে গরম করে খাওয়াই নিরাপদ
- গরম করার সময় ভাত ভালোভাবে ভাপ ওঠা পর্যন্ত গরম করতে হবে
সব মিলিয়ে, ঠিকভাবে সংরক্ষণ করা হলে ফ্রিজে রাখা ভাত খাওয়া সাধারণত নিরাপদ। তবে সময় ও তাপমাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

