Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

জেনে নিন কীভাবে বানাবেন মজাদার খাবার পাকা আমের সালাদ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০২ পিএম

জেনে নিন কীভাবে বানাবেন মজাদার খাবার পাকা আমের সালাদ

Advertisement

চলছে আমের মৌসুম। বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। আম পুষ্টিগুণে ভরপুর একটি সুস্বাদু ও জনপ্রিয় ফল। স্বাস্থ্যকর ও টক-মিষ্টি স্বাদের খাবার আম কার না পছন্দ। এতে প্রচুর পরিমাণে ভিটামিন (এ, সি, ই, বি৬), অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে। আর  পাকা আমের সালাদ যদি হয় কাবাব কিংবা ভারি কোনো খাবারের সঙ্গে, তবে তো কোথায় নেই। চলুন জেনে নেওয়া যাক পাকা আমের সালাদ বানাবেন কীভাবে—

উপকারণ

পাকা আম ২টি (কিউব করে কাটা)। শসা ১টি (পাতলা স্লাইস)। টমেটো ১টি (কিউব করে কাটা)। লাল পেঁয়াজ অর্ধেকটি (পাতলা কুচি)। পুদিনা পাতা ২ টেবিল চামচ। ধনেয়াপাতা কুচি ২ টেবিল চামচ। ড্রেসিং-লেবুর রস ২ টেবিল চামচ। অলিভ অয়েল ১ টেবিল চামচ। মধু ১ চা চামচ। লবণ আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ।

প্রণালি

একটি বড় বাটিতে আম, শসা, টমেটো ও পেঁয়াজ নিন। আলাদা বাটিতে ড্রেসিংয়ের সব উপকরণ মিশিয়ে নিন। ড্রেসিং সালাদের ওপর ঢেলে হালকাভাবে মিশিয়ে নিন। পুদিনা ও ধনেয়াপাতা ছড়িয়ে ১০ মিনিট ফ্রিজে রেখে পরিবেশন করুন।

বানিয়ে ফেলুন আমের শ্রিখণ্ড

উপকরণ

ঘন টকদই ৫০০ গ্রাম। পাকা আমের পাল্প ১ কাপ। চিনি গুঁড়া হাফ কাপ (স্বাদমতো)। এলাচ গুঁড়া হাফ চা চামচ। জাফরান এক চিমটি। কুচি করা পেস্তা বা কাজুবাদাম ২ টেবিল চামচ।

প্রণালি

একটি পরিষ্কার কাপড়ে টকদই বেঁধে ৬-৮ ঘণ্টা ঝুলিয়ে রাখুন, যাতে অতিরিক্ত পানি বের হয়ে যায়। একটি বড় বাটিতে দই, আমের পাল্প ও চিনি নিয়ে ভালোভাবে ফেটিয়ে মসৃণ করুন। এরপর এলাচ গুঁড়া ও জাফরান মিশিয়ে ২-৩ ঘণ্টা ফ্রিজে ঠান্ডা করুন। পরিবেশনের আগে পেস্তা বা কাজুবাদাম ছড়িয়ে আমের কুচি দিতে পরিবেশন করুন। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম