Logo
Logo
×

Advertisement

ব্যাংক

চার জেলার আম ব্যবসায়ীদের জন্য আজও ব্যাংক খোলা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:১৯ এএম

চার জেলার আম ব্যবসায়ীদের জন্য আজও ব্যাংক খোলা

ফাইল ছবি

Advertisement

আমের মৌসুমে ব্যবসায়ীদের লেনদেন নির্বিঘ্ন রাখতে বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিভিন্ন আমের বাজারসংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখা সাপ্তাহিক ছুটির দিন শনিবারও সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সিদ্ধান্ত আগামী ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফশিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠায়।

এতে বলা হয়, চলমান আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আম বাজারে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হচ্ছে। এসব এলাকায় নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ ও জমা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনা অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট; নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন আমের বাজারসংলগ্ন তফশিলি ব্যাংকের শাখা ও উপশাখা আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে খোলা রাখা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে নিজ নিজ বিবেচনায় এসব শাখা ও উপশাখা পরিচালনা করতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পলিথিনের নিচে থাকা বাবা-ছেলে পেলেন নতুন ঘর

যুগান্তরে সংবাদ প্রকাশ পলিথিনের নিচে থাকা বাবা-ছেলে পেলেন নতুন ঘর

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে যুবকের আত্মহত্যা

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে যুবকের আত্মহত্যা

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদল নেতাকর্মীরা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদল নেতাকর্মীরা

আরও পড়ুন

বিশ্বব্যাংক-আইএমএফ-এর সভা ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ

ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম