Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুগান্তরে সংবাদ প্রকাশ

পলিথিনের নিচে থাকা বাবা-ছেলে পেলেন নতুন ঘর

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম

পলিথিনের নিচে থাকা বাবা-ছেলে পেলেন নতুন ঘর

পলিথিনের নিচে থাকা বাবা-ছেলে পেলেন নতুন ঘর

Advertisement

যুগান্তরে সংবাদ প্রকাশের পর অবশেষে মাথা গোঁজার স্থায়ী ঠিকানা খুঁজে পেলেন নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের মানইর গ্রামের পলিথিনের নিচে বসবাস করা বৃদ্ধ কফিল প্রামাণিক (৭০) ও তার দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে আসমত প্রামাণিক (৫২)।

শুক্রবার (২ অক্টোবর) বিকালে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন।

এর আগে গত ৩১ আগস্ট যুগান্তরে ‘অন্ধ ছেলের ভিক্ষায় জোটে বৃদ্ধের আহার, পলিথিনের নিচে গৃহহীন বাবা-ছেলের সংগ্রাম’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। একই সঙ্গে যুগান্তর মাল্টিমিডিয়াসহ অন্যান্য সংবাদমাধ্যমে তাদের মানবেতর জীবনের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি ‘ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতি’ ও বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

পরে সমিতির উদ্যোগ ও উপজেলা প্রশাসনের সহায়তায় মোট ১ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে মেঝে পাকা, টিনের বেড়া ও চালসহ ১২ হাত দীর্ঘ একটি শক্তপোক্ত ঘর নির্মাণ করা হয়।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল আজিজ অবহেলিত পরিবারটির দুর্দশা সংবাদমাধ্যমে তুলে ধরায় সাংবাদিকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে নিজস্ব অর্থায়নে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য বড়াইগ্রাম উপজেলা সমিতিকে সাধুবাদ জানান।

এ সময় তিনি পরিবারটির সুপেয় পানির সমস্যা দূর করতে একটি বিদ্যুৎচালিত পানির পাম্প দেওয়ার প্রতিশ্রুতি দেন।

চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বড়াইগ্রাম উপজেলা সমিতির সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. শামসউদ্দিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল, জোনাইল বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মুসলেম উদ্দিন, সমিতির উপদেষ্টা আব্দুল কাদের, পিকেএসএফের সহকারী মহাব্যবস্থাপক মনির হোসেন, ঢাকা ইমপালস হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রাশিদুল ইসলাম, বড়াইগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক শফীউল হাসান তিতু, সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাফি এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে যুবকের আত্মহত্যা

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে যুবকের আত্মহত্যা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদল নেতাকর্মীরা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদল নেতাকর্মীরা

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

নাশকতা মামলার পর চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নাশকতা মামলার পর চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

১২৩ বছরেও চশমা ছাড়া কুরআন পড়েন আব্বাস

১২৩ বছরেও চশমা ছাড়া কুরআন পড়েন আব্বাস

দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নাটোরে সোনালী ব্যাংকে জালিয়াতি দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আরও পড়ুন

তিন মাস পর ফেসবুক ভিডিওর মাধ্যমে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী

তিন মাস পর ফেসবুক ভিডিওর মাধ্যমে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী

বরিশালে অবাধে নদীর বালু উত্তোলন, ভাঙনের শঙ্কা

বরিশালে অবাধে নদীর বালু উত্তোলন, ভাঙনের শঙ্কা

আধিপত্য বিস্তার নরসিংদী সদরে গুলিতে যুবক নিহত

নরসিংদী সদরে গুলিতে যুবক নিহত

বেপরোয়া বাস-অটোরিকশা সংঘর্ষ ময়মনসিংহে এক পরিবারের চার সদস্যসহ নিহত ৭

ময়মনসিংহে এক পরিবারের চার সদস্যসহ নিহত ৭

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম