Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বর্ষায় যেসব সবজি না খাওয়া নিরাপদ

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম

বর্ষায় যেসব সবজি না খাওয়া নিরাপদ

Advertisement

বর্ষাকালে সংক্রমণজনিত নানা রোগের প্রকোপ বেড়ে যায়। এ সময় সামান্য অসতর্কতায়ও দেখা দিতে পারে পেটের সমস্যা, ডায়রিয়া বা খাদ্যে বিষক্রিয়ার মতো জটিলতা। দূষিত খাবার ও পানির পাশাপাশি কিছু সবজিও এ মৌসুমে স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন পুষ্টিবিদরা।

ভারতীয় পুষ্টিবিদদের মতে, বর্ষার আর্দ্র পরিবেশে কিছু সাধারণ সবজিতে সহজেই ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য জীবাণু জন্মাতে পারে। তাই এসব সবজি খাওয়ার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

বিশেষ করে বিভিন্ন ধরনের শাকপাতা বর্ষাকালে ভালোভাবে পরিষ্কার না করলে পেটের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। পালংশাক, মেথি, সরিষা ও পুঁইশাকের পাতায় জীবাণু লেগে থাকতে পারে। তাই রান্নার আগে এগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলির মতো কপি জাতীয় সবজির ভাঁজে পোকামাকড় ও অণুজীব লুকিয়ে থাকতে পারে, যা অনেক সময় সহজে পরিষ্কার করা সম্ভব হয় না। ফলে বর্ষাকালে এসব সবজি খাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।

পুষ্টিবিদদের মতে, এ মৌসুমে বেগুনেও ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণের আশঙ্কা থাকে। কিছু মানুষের ক্ষেত্রে এটি অ্যালার্জি বা অন্যান্য শারীরিক সমস্যার কারণ হতে পারে।

অন্যদিকে, ক্যাপসিকাম সহজেই আর্দ্রতা শোষণ করে। ফলে বর্ষার পরিবেশে এতে জীবাণু জন্মানোর ঝুঁকি বেড়ে যায়। তাই ভালোভাবে পরিষ্কার ও রান্না না করে এটি খাওয়া উচিত নয়।

মাশরুমের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা দিয়েছেন বিশেষজ্ঞরা। বর্ষাকালে তাজা ও নিরাপদ মাশরুমের প্রাপ্যতা কম থাকায় এটি খেলে খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। তাই এ সময়ে মাশরুম খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম