Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

যেভাবে অতিরিক্ত ফোন ব্যবহার সম্পর্কে দূরত্ব তৈরি করছে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম

যেভাবে অতিরিক্ত ফোন ব্যবহার সম্পর্কে দূরত্ব তৈরি করছে

Advertisement

একসময় দম্পতিরা দিনের ব্যস্ততার মাঝেও একে অপরের সঙ্গে কথা বলার অপেক্ষায় থাকতেন। এখন অনেক ক্ষেত্রে একই ঘরে, এমনকি পাশাপাশি বসেও দুজনের মনোযোগ থাকে আলাদা দুটি স্ক্রিনে। ঘুম থেকে ওঠা থেকে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত স্মার্টফোন জীবনের প্রায় প্রতিটি মুহূর্তের সঙ্গী হয়ে উঠেছে। প্রযুক্তি মানুষকে দূরে থেকেও কাছে রাখলেও অতিরিক্ত ব্যবহার কাছের সম্পর্কেই অদৃশ্য দূরত্ব তৈরি করতে পারে।

সমস্যা আসলে ফোন ব্যবহারের নির্দিষ্ট সময়ের পরিমাণে নয়। বরং প্রিয় মানুষের সঙ্গে কথা বলা, একসঙ্গে সময় কাটানো কিংবা সামান্য হাসি-ঠাট্টার চেয়ে যখন ফোনের স্ক্রিন বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, তখন সেটি সম্পর্কে সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে। ফোন যেভাবে দাম্পত্য বা প্রেমের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তার কয়েকটি দিক হলো—

কথোপকথনের চেয়ে ফোনকে বেশি গুরুত্ব দেওয়া

কাজ শেষে সঙ্গীর সঙ্গে দিনের গল্প করার বদলে যদি ফোন হাতে নিয়েই ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে ডুবে যাওয়াই প্রথম কাজ হয়, তাহলে ধীরে ধীরে মানসিক সংযোগ দুর্বল হতে পারে। সম্পর্কের ভিত্তি তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট কথোপকথন থেকে। সেই সময়টুকু কমতে থাকলে অজান্তেই দুজনের মধ্যে দূরত্ব বাড়তে পারে।

সঙ্গীকে বারবার উপেক্ষা করা

আপনার সঙ্গী গুরুত্বপূর্ণ কোনো কথা বলছেন, ভালো কোনো খবর শেয়ার করছেন কিংবা দিনের অভিজ্ঞতা জানাচ্ছেন, অথচ আপনার চোখ আটকে আছে ফোনের পর্দায়—এমন আচরণ স্বাভাবিকভাবেই হতাশা তৈরি করতে পারে। নিয়মিত এমনটা ঘটলে সঙ্গীর মনে অবহেলিত হওয়ার অনুভূতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়।

নীরব সময়ও স্ক্রলিংয়ে চলে যাওয়া

একসঙ্গে চুপচাপ বসে থাকাও একটি সম্পর্কের স্বস্তিদায়ক মুহূর্ত হতে পারে। সবসময় কথা বলার প্রয়োজন নেই; কখনো শুধু পাশাপাশি থাকাটাও মানসিক ঘনিষ্ঠতা বাড়ায়। কিন্তু প্রতিটি নীরব মুহূর্তে যদি ফোনের নোটিফিকেশন দেখা বা সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করাই অভ্যাস হয়ে যায়, তাহলে সেই সুন্দর সময়টুকু হারিয়ে যায়। একই জায়গায় থেকেও দুজন তখন নিজেদের আলাদা ডিজিটাল জগতে আটকে পড়েন।

ফোন ব্যবহার নিয়ে নিয়মিত ঝগড়া

‘সবসময় ফোন নিয়ে থাকো’—সঙ্গীর কাছ থেকে এমন অভিযোগ কি প্রায়ই শুনতে হচ্ছে? অথবা আপনিও কি একই কারণে বিরক্ত? ফোন ব্যবহারের সময় নিয়ে নিয়মিত তর্ক-বিতর্ক শুরু হলে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা দরকার। অনেক সময় সমস্যাটি শুধু স্ক্রিন টাইম নয়; এর পেছনে থাকে সঙ্গীর কাছ থেকে পর্যাপ্ত মনোযোগ না পাওয়া বা আগের মতো কাছাকাছি না থাকার অনুভূতি। তখন ফোনটাই হয়ে ওঠে সেই হতাশার দৃশ্যমান প্রতীক।

সঙ্গীর চেয়ে অপরিচিতদের জীবনের খবর বেশি জানা

আপনি হয়ত সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মানুষ, তারকা কিংবা পুরোনো বন্ধুদের জীবনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়মিত জানছেন। কিন্তু আপনার সঙ্গী বর্তমানে কী নিয়ে চিন্তিত, কীসের অপেক্ষায় আছেন কিংবা সাম্প্রতিক সময়ে কী তাকে আনন্দ দিয়েছে—এসব কি আপনি জানেন?

প্রিয় মানুষের জীবনের চেয়ে অপরিচিত বা দূরের মানুষের কর্মকাণ্ড যখন বেশি মনোযোগ পেতে শুরু করে, তখন সম্পর্কের জন্য সেটি বড় সতর্কসংকেত হতে পারে। কারণ একটি সম্পর্ক টিকে থাকে শুধু পাশাপাশি থাকার মাধ্যমে নয়, বরং একে অপরের প্রতি মনোযোগ, আগ্রহ এবং উপস্থিতির মাধ্যমেও।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম