Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

আলু দীর্ঘদিন ভালো রাখার সহজ উপায়

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ এএম

আলু দীর্ঘদিন ভালো রাখার সহজ উপায়

Advertisement

প্রতিদিনের রান্নায় বহুল ব্যবহৃত সবজিগুলোর মধ্যে আলু অন্যতম। তাই অনেকেই একসঙ্গে বেশ কিছু আলু কিনে সংরক্ষণ করেন। কিন্তু সঠিকভাবে রাখা না হলে আলুতে দ্রুত অঙ্কুর গজাতে পারে, আবার পচেও যেতে পারে। কিছু সহজ নিয়ম মেনে চললে আলু দীর্ঘদিন সতেজ ও ভালো রাখা সম্ভব।

ঠান্ডা, শুকনো ও অন্ধকার জায়গায় রাখুন

আলু সংরক্ষণের জন্য ঠান্ডা, শুষ্ক এবং আলো কম এমন জায়গা সবচেয়ে উপযোগী। অতিরিক্ত তাপ, আর্দ্রতা ও উজ্জ্বল আলো আলুতে অঙ্কুর গজানোর প্রক্রিয়া দ্রুত করে দিতে পারে। তাই সংরক্ষণের জায়গা নির্বাচনের সময় এসব বিষয় মাথায় রাখা জরুরি।

পেঁয়াজ-রসুনের সঙ্গে রাখবেন না

আলুর পাশে পেঁয়াজ বা রসুন রাখা উচিত নয়। পেঁয়াজে থাকা আর্দ্রতা এবং পেঁয়াজ-রসুন থেকে নির্গত কিছু গ্যাস আলুতে অঙ্কুরোদগমের প্রক্রিয়া দ্রুত করতে পারে। তাই এই সবজিগুলো আলাদা জায়গায় রাখাই ভালো।

প্লাস্টিকের ব্যাগে রাখবেন না

বাজার থেকে আনার পর আলু প্লাস্টিকের ব্যাগে রেখে দেওয়া ঠিক নয়। এতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে না এবং ব্যাগের ভেতরে আর্দ্রতা জমে যায়। ফলে আলু দ্রুত পচে যেতে পারে কিংবা অঙ্কুর গজাতে পারে। এর পরিবর্তে পাট বা সুতির ব্যাগ কিংবা বাতাস চলাচল করতে পারে এমন জালের ঝুড়ি ব্যবহার করা যেতে পারে।

কাগজের ব্যাগ ব্যবহার করতে পারেন

আলু রাখার জন্য কাগজের ব্যাগও কার্যকর। কাগজ আলো থেকে আলুকে আড়াল করার পাশাপাশি অতিরিক্ত আর্দ্রতাও শোষণ করতে পারে। ফলে আলু সংরক্ষণের জন্য তুলনামূলকভাবে উপযোগী পরিবেশ তৈরি হয় এবং তা দীর্ঘসময় ভালো থাকে।

রান্নাঘরের গরম জায়গা এড়িয়ে চলুন

চুলা, ওভেন বা অন্য কোনো তাপের উৎসের পাশে আলু রাখা উচিত নয়। রান্নাঘরের তাপমাত্রা সাধারণত বাড়ির অন্যান্য জায়গার তুলনায় বেশি থাকে, যা আলু দ্রুত নষ্ট হওয়ার কারণ হতে পারে। তাই আলুর জন্য অপেক্ষাকৃত ঠান্ডা, শুকনো এবং বাতাস চলাচল করে এমন জায়গা বেছে নিন।

নিয়মিত আলু দেখে নিন

সংরক্ষণ করা আলুগুলো কয়েক দিন পরপর পরীক্ষা করা ভালো। কোনো আলুতে পচন বা অঙ্কুর গজানোর লক্ষণ দেখা দিলে সেটি দ্রুত আলাদা করে ফেলুন। কারণ একটি নষ্ট আলু আশপাশের অন্য আলুগুলোকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

সঠিকভাবে আলু সংরক্ষণ করলে শুধু দীর্ঘদিন সতেজ ও শক্ত রাখা যায় না, একই সঙ্গে খাবারের অপচয়ও কমানো সম্ভব। তাই আলু কেনার পর সংরক্ষণের পদ্ধতির দিকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আলু ফ্রিজে রাখা কি নিরাপদ? যা বলছে নতুন নির্দেশনা

আলু ফ্রিজে রাখা কি নিরাপদ? যা বলছে নতুন নির্দেশনা

পটেটো চিপস খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?

পটেটো চিপস খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?

ডায়াবেটিস থাকলে কি আলু খাওয়া যাবে? জানালেন পুষ্টিবিদ

ডায়াবেটিস থাকলে কি আলু খাওয়া যাবে? জানালেন পুষ্টিবিদ

নির্ধারিত দামে কৃষকের হাতে ধান, গম ও আলুর বীজ পৌঁছাবে বিএডিসি

নির্ধারিত দামে কৃষকের হাতে ধান, গম ও আলুর বীজ পৌঁছাবে বিএডিসি

তীব্র গরমে মাটির নিচে ‘সেদ্ধ’ হয়ে যাচ্ছে আলু

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ তীব্র গরমে মাটির নিচে ‘সেদ্ধ’ হয়ে যাচ্ছে আলু

আলুর সংরক্ষণ ভাড়া ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ক্ষুদ্র ব্যবসায়ীদের

আলুর সংরক্ষণ ভাড়া ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ক্ষুদ্র ব্যবসায়ীদের

আরও পড়ুন

কফি পান করলে কি বিষণ্নতা কমে? যা জানাল গবেষণা

কফি পান করলে কি বিষণ্নতা কমে? যা জানাল গবেষণা

গলায় কফ জমে অস্বস্তি, পিঁয়াজের পানিতে স্বস্তি

গলায় কফ জমে অস্বস্তি, পিঁয়াজের পানিতে স্বস্তি

রাতে ঘুম আসে না? ঘুমানোর আগে মেনে চলুন এই ৮ অভ্যাস

রাতে ঘুম আসে না? ঘুমানোর আগে মেনে চলুন এই ৮ অভ্যাস

গ্যাস-অম্বল ভেবে যে লক্ষণগুলো এড়িয়ে যাচ্ছেন, হতে পারে অন্ত্রের ক্যানসারের সংকেত

গ্যাস-অম্বল ভেবে যে লক্ষণগুলো এড়িয়ে যাচ্ছেন, হতে পারে অন্ত্রের ক্যানসারের সংকেত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম