প্রায়ই হজমে সমস্যা হচ্ছে? যে লক্ষণ দেখে বুঝবেন গ্লুটেন অ্যালার্জি রয়েছে?
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের বর্ষীয়ান অভিনেতা সুনীল শেঠির রয়েছে গ্লুটেন অ্যালার্জি। আর সেটি তিনি জানতে পেরেছেন অনেক বেশি বয়সে এসে। তিনি প্রায় দিন মাথা যন্ত্রণায় ভুগতেন। আর এটা হতো পরিপাকতন্ত্রের কারণে। জীবনের অনেকটা পথ চলার পর অভিনেতা জানতে পারেন, খাদ্যতালিকায় গ্লুটেনে থাকার জন্যই তার এ সমস্যা সৃষ্টি হয়েছে।
আর গ্লুটেন অ্যালার্জি আমাদের অনেকেরই আছে। কিন্তু অনেকেই তা বুঝতে পারেন না। গ্লুটেন হলো এক ধরনের প্রোটিন। এটি গম, রাই, বার্লির মতো খাবারে থাকে, যা ময়দার তৈরি সব খাবারের মধ্যেই গ্লুটেন থাকে। এমনকি বিভিন্ন ধরনের সস ও বিয়ারেও গ্লুটেন থাকে। সুতরাং আপনি কীভাবে বুঝবেন গ্লুটেন থাকা এসব খাবার খাওয়া যায় না।
চলুন জেনে নেওয়া যাক, আপনার গ্লুটেনে অ্যালার্জি রয়েছে কিনা—
১. গ্লুটেন অ্যালার্জির অন্যতম লক্ষণ হলো— ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম। ঘন ঘন পেটের সমস্যায় ভুগতে হবে গ্লুটেনযুক্ত খাবার খেলে। পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও পেট খারাপের মতো নানা সমস্যা দেখা দেবে। ল্যাক্টোজ ইনটলারেন্ট হলেও এ উপসর্গগুলো দেখা দিতে পারে। আর এটা যে সবসময় ঘটবে, এমনটি ঘটতে পারে।
২. গ্লুটেন অ্যালার্জির অন্যতম লক্ষণ হলো— ত্বকে র্যাশ বেরোনো। গ্লুটেনযুক্ত খাবার খেলে গায়ে লাল লাল দাগ দেখা দেবে। একে কেরাটোসিস পিলারিস হয়। এ ধরনের র্যাশ বেরোলে ময়দার তৈরি খাবার খাওয়া এড়িয়ে চলুন।
৩. আঙুল ও হাঁটুর গাঁট ফুলে ওঠা এবং অসহ্য যন্ত্রণা হওয়াও গ্লুটেন অ্যালার্জির প্রধান লক্ষণ।
৪. গ্লুটেন অ্যালার্জি থাকলে আপনার শরীর খাবার থেকে প্রোটিন ঠিকমতো শোষণ করতে পারে না। এতে আপনার শরীরের সব অংশে পর্যাপ্ত পুষ্টি পৌঁছায় না এবং ক্লান্তি বাড়তে থাকে। অনেক সময়ে পুষ্টির ঘাটতিও দেখা দেয়।
৫. গ্লুটেন অ্যালার্জি থাকলে মাথার যন্ত্রণা হয়। মাইগ্রেনের সমস্যা থাকলে সেটি বাড়তে পারে। আর মস্তিষ্কের স্নায়ুতে প্রদাহ হওয়ার জেরে এ ধরনের সমস্যা দেখা দেয়।
