Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

‘প্রথম দেখাতেই প্রেম’ কি সত্যি? জেনে নিন এর পেছনের বিজ্ঞান

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

‘প্রথম দেখাতেই প্রেম’ কি সত্যি? জেনে নিন এর পেছনের বিজ্ঞান

Advertisement

রোমান্টিক সিনেমাগুলোতে আমরা প্রায়ই দেখি—হাজার ভিড়ের মাঝে চোখাচোখি হতেই হিরো বা হিরোইনের হৃদয়ে ঝড় ওঠে। একেই আমরা বলি প্রথম দেখাতেই প্রেম বা ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। অনেকেই একে রূপকথা মনে করলেও বিজ্ঞান বলছে, প্রথম দেখায় প্রেম সত্যিই একটি বাস্তব ঘটনা। 

তবে মজার ব্যাপার হলো, এই দ্রুত প্রেমে পড়া বা ভালো লাগার কাজটি আমাদের হৃদয় নয়, বরং পুরোপুরি নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক! 

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন কীভাবে মানুষ খুব সহজেই নিমিষেই অন্যের আকর্ষণে জড়িয়ে পড়ে। চলুন জেনে নেওয়া যাক, প্রথম দেখায় কারো প্রেমে পড়লে আমাদের শরীরে ঠিক কী ঘটে এবং এই ভালো লাগা কীভাবে টিকিয়ে রাখা সম্ভব।

প্রথম দেখায় প্রেমে পড়লে শরীরে কী ঘটে?

কাউকে পছন্দ হওয়ার বা আকর্ষণের প্রাথমিক পর্যায়ে আমাদের শরীরে কাজ করে কিছু বিশেষ হরমোন, যেমন অ্যাড্রেনালিন ও ডোপামিন।

বিশেষজ্ঞদের মতে, প্রথম দেখায় প্রেম আসলে অত্যন্ত রোমাঞ্চকর একটি আবেগীয় ঘটনা। যখন এমন কিছু ঘটে, তখন আমাদের শরীরের স্নায়ুতন্ত্র দ্রুত সক্রিয় হয়ে ওঠে (যাকে ‘ফাইট-অর-ফ্লাইট’ রেসপন্স বলা হয়)। এর ফলে হৃদস্পন্দন বেড়ে যায়, বুক ধড়ফড় করে, হালকা ঘাম হতে পারে, এমনকি কিছুটা লাজুক ভাবও দেখা দেয়। মস্তিষ্কের গভীরে থাকা হাইপোথ্যালামাস তখন রক্তে অ্যাড্রেনালিন ছড়িয়ে দেয়, যা বুক ধড়ফড় করার মূল কারণ। 

পাশাপাশি, যখন আমরা এমন কারো দিকে তাকাই যাকে দারুণ ভালো লাগে, তখন মস্তিষ্কের আনন্দ দেওয়ার কেন্দ্রগুলো বা রিওয়ার্ড সেন্টারগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। এটি ডোপামিন হরমোনের উপস্থিতি নির্দেশ করে, যা আমাদের মনে আনন্দদায়ক অনুভূতির জন্ম দেয় এবং সেই বিশেষ মুহূর্তটিকে মস্তিষ্কে চিরতরে গেঁথে রাখতে সাহায্য করে।

আমরা এত দ্রুত কাউকে পছন্দ করি কেন?

মানুষের মস্তিষ্ক অত্যন্ত চতুর। মাত্র সাত সেকেন্ডের কম সময়েই আমরা চোখের পলকে অন্যের সম্পর্কে একটি ধারণা তৈরি করে ফেলতে পারি। অবশ্য এর মানে এই নয় যে নিমিষেই কেউ অন্যের পুরো চরিত্র জেনে যায়—সেটি সময়সাপেক্ষ।

তবে আমাদের মস্তিষ্ক খুব দ্রুত মানুষের মুখের অবয়ব, হাসি, চোখের চাউনি বা শারীরিক গঠন দেখে আকর্ষণীয় কিনা তা হিসাব করে নেয়। আমরা হয়তো সচেতনভাবে খেয়াল করি না, কিন্তু অবচেতনভাবেই আমাদের মস্তিষ্ক এই বাহ্যিক সৌন্দর্য ও শারীরিক ভাষাগুলো নিখুঁতভাবে বিচার করে ফেলে।

তবে কেবল বাহ্যিক সৌন্দর্যই নয়, অচেনা মানুষের সঙ্গে হুট করে মনের মিল হওয়াও এর একটি বড় কারণ। ধরুন, কোনো কফি শপে বসে আছেন, হুট করে কোনো মজার ঘটনা ঘটল আর আপনার পাশের অপরিচিত মানুষটির সঙ্গে চোখাচোখি হতেই দুজনেই হেসে উঠলেন। এই ছোট একটি মুহূর্ত বা চোখের ইশারাও অনেক সময় অদ্ভুত এক মানসিক সংযোগ তৈরি করে, যা দুজনের ভেতরকার দুনিয়াকে এক সুতোয় বেঁধে ফেলতে পারে।

প্রথম দেখার প্রেম কি দীর্ঘস্থায়ী হয়?

প্রথম দেখায় যে তীব্র ভালো লাগা তৈরি হয়, তা সবসময় সম্পর্ক টিকিয়ে রাখার সঠিক মাপকাঠি নয়। গবেষকদের মতে, এটি দারুণ এক অনুভূতি হলেও ভবিষ্যতে সম্পর্ক কতদূর এগোবে, তার সঠিক ভবিষ্যৎ বাণী এটি করতে পারে না।

আজকের ডেটিং অ্যাপের যুগে অনেকেই শুধু প্রথম দেখায় বা ছবিতে দেখেই আকর্ষণ বোধ করে দীর্ঘমেয়াদি সম্পর্ক খোঁজার চেষ্টা করেন। 

কিন্তু গবেষকদের পরামর্শ হলো, অন্ধের মতো তাড়াহুড়ো না করে অচেনা মানুষটির সঙ্গে সময় কাটানো, কথা বলা এবং তাকে গভীরভাবে জানার সুযোগ দেওয়া উচিত। প্রথম দিকের এই জাদুকরী ভালো লাগাকে উপভোগ করুন, তবে সম্পর্ককে মজবুত করতে হলে সময় ও ধৈর্যের বিকল্প নেই।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

যে কারণে বিচ্ছেদের পরও এক্সের সঙ্গে যোগাযোগে মন চায়

যে কারণে বিচ্ছেদের পরও এক্সের সঙ্গে যোগাযোগে মন চায়

ব্রেকআপের পর কেন বারবার প্রাক্তনের প্রোফাইলে ঢুঁ মারেন

ব্রেকআপের পর কেন বারবার প্রাক্তনের প্রোফাইলে ঢুঁ মারেন

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কেমন?

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কেমন?

বিচ্ছেদের পর নিজেকে সামলাবেন যেভাবে, মনোবিজ্ঞানীর ৫ পরামর্শ

বিচ্ছেদের পর নিজেকে সামলাবেন যেভাবে, মনোবিজ্ঞানীর ৫ পরামর্শ

প্রথম ডেটে বিল কে দেবেন? যা বলছেন বিশেষজ্ঞ

প্রথম ডেটে বিল কে দেবেন? যা বলছেন বিশেষজ্ঞ

আরও পড়ুন

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

ডার্ক চকলেটের যেসব উপকার জানলে অবাক হবেন আপনিও

ডার্ক চকলেটের যেসব উপকার জানলে অবাক হবেন আপনিও

যে কারণে বিচ্ছেদের পরও এক্সের সঙ্গে যোগাযোগে মন চায়

যে কারণে বিচ্ছেদের পরও এক্সের সঙ্গে যোগাযোগে মন চায়

রাত হলেই মন খারাপ? যেভাবে সামলাতে পারেন

রাত হলেই মন খারাপ? যেভাবে সামলাতে পারেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম