Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

স্তন ক্যানসার কি শুধু টিউমার হলেই হয়? জানুন অন্যান্য লক্ষণ ও সতর্কতা

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

স্তন ক্যানসার কি শুধু টিউমার হলেই হয়? জানুন অন্যান্য লক্ষণ ও সতর্কতা

Advertisement

দশকের পর দশক ধরে আমরা জেনে আসছি যে স্তন ক্যানসারের মূল লক্ষণ হলো স্তনে কোনো চাকা বা টিউমার হওয়া। এই সচেতনতার কারণেই প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করা সম্ভব হয়েছে এবং বিশ্বজুড়ে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। 

তবে ক্যানসার বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে, স্তন ক্যানসারের আরও অনেক লক্ষণ রয়েছে, যা চাকা ছাড়াই প্রকাশ পায়। তাই ‘চাকা নেই মানে ক্যানসার নেই’—এমন ধারণা মনে পোষণ করা একেবারেই নিরাপদ নয়।

আয়নায় নিজের শরীরের দিকে একটু মনোযোগ দিয়ে তাকালেই অনেক পরিবর্তন সহজে চোখে পড়তে পারে। 

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে অবস্থিত বিখ্যাত ক্যানসার চিকিৎসা কেন্দ্র সিটি অব হোপের মেডিকেল অনকোলজিস্ট ডা. সিনথিয়া লিঞ্চ পরামর্শ দেন, কেবল হাত শরীরের পাশে ঝুলিয়ে রাখলেই সবকিছু দেখা যায় না। হাত কোমরে রেখে বা ওপরে তুলে বিভিন্ন ভঙ্গিতে স্তন পরীক্ষা করা উচিত। 

চাকা ছাড়াই স্তন ক্যানসারের যেসব লক্ষণ দেখা দিতে পারে, তার একটি বিবরণ নিচে দেওয়া হলো:

১. নিপলের পরিবর্তন

নিপলের আশপাশে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে সতর্ক হওয়া দরকার। বিশেষ করে নিপল যদি হুট করে ভেতরের দিকে ঢুকে যায় (যাকে নিপল রিট্রাকশন বলা হয়), তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

২. নিপল থেকে রক্তক্ষরণ

সাধারণ বা স্বাভাবিক নিঃসরণ এক জিনিস, কিন্তু স্তনবৃন্ত বা নিপল থেকে যদি অস্বাভাবিক, রক্তমিশ্রিত বা অনবরত তরল বের হতে থাকে—যেমন পোশাকে রক্তের দাগ লাগে—তবে তা অবহেলা করা একদমই ঠিক নয়।

৩. ত্বক কুঁচকে যাওয়া বা কমলার খোসার মতো হওয়া

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পো ডিঅরেঞ্জ’। 

স্তনের ত্বক যদি হঠাৎ কমলার খোসার মতো কুঁচকে যায় বা পুরু হয়ে যায়, তবে তা একটি বড় নেতিবাচক সংকেত। এটি ‘ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যানসার’ (আইবিসি) নামক এক ধরনের দুর্লভ কিন্তু আক্রমণাত্মক ক্যানসারের লক্ষণ। এই ক্যানসারের ক্ষেত্রে সাধারণত কোনো চাকা থাকে না এবং ম্যামোগ্রামেও এটি ধরা নাও পড়তে পারে। এর সঙ্গে ত্বকে র‍্যাশ, চুলকানি, স্তন বেশি গরম অনুভূত হওয়া বা এক স্তন অন্যটির চেয়ে বড় বা ভারী লাগার মতো লক্ষণ থাকতে পারে।

৪. নিপলে না সারার মতো ঘা 

নিপল লালচে হওয়া, আঁইশ ওঠা, খোসা ওঠা কিংবা নিপল থেকে তরল বা রক্ত পড়ার মতো দীর্ঘস্থায়ী পরিবর্তন ‘প্যাজেটস ডিজিজ অব দ্য ব্রেস্ট’-এর লক্ষণ হতে পারে। এটি স্তন ক্যানসারের আরেকটি দুর্লভ রূপ, যা সাধারণত নিপল থেকে শুরু হয়। 

৫. বগলে ফোলা বা অস্বাভাবিক কিছু অনুভব করা

কখনো কখনো স্তনে কোনো পরিবর্তন বা চাকা অনুভূত না হলেও বগলে বা ঘাড়ের নিচের দিকে কিছু ফুলে থাকা বা অস্বাভাবিক কিছু ঠেকতে পারে। এর অর্থ হলো ক্যানসার কোষগুলো লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে স্তন থেকে বগলের লিম্ফ নোডে ছড়িয়ে পড়েছে।

৬. চাকা ছাড়াই স্তনে ব্যথা

স্তনে কোনো দৃশ্যমান বা শারীরিক চাকা না থাকলেও ব্যথা হতে পারে, যাকে মাসট্যালজিয়া বলা হয়। মাসিক চক্রের হরমোনজনিত পরিবর্তন, গর্ভাবস্থা বা সাধারণ ইনফেকশনের কারণে এমনটা প্রায়ই হয়। 

যদিও কিছু ক্ষেত্রে ক্যানসারের সঙ্গে ব্যথা থাকতে পারে, তবে কেবল ব্যথাই সবসময় ক্যানসারের লক্ষণ নয়। তবে ব্যথা যদি বাম স্তনে হয় এবং তা হার্টের সমস্যার সঙ্গে সম্পর্কিত কিনা, তা নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

নিয়মিত নিজের শরীর ও স্তনের গঠন সম্পর্কে সচেতন থাকুন। কোনো ধরনের অস্বাভাবিক বা দীর্ঘস্থায়ী পরিবর্তন দেখলে ভয় না পেয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন। সচেতনতা ও সময়মতো সঠিক পদক্ষেপই পারে আপনাকে বড় ধরনের বিপদ থেকে নিরাপদ রাখতে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে ৫ অভ্যাসে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি

যে ৫ অভ্যাসে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি

কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে গড়ে তুলবেন যে ৫ অভ্যাস

কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে গড়ে তুলবেন যে ৫ অভ্যাস

ব্লাড ক্যানসার: এই ৪ প্রাথমিক লক্ষণ দেখে সতর্ক হওয়া জরুরি

ব্লাড ক্যানসার: এই ৪ প্রাথমিক লক্ষণ দেখে সতর্ক হওয়া জরুরি

যে অভ্যাসে ক্যানসার হওয়ার ঝুঁকি কমাবেন

যে অভ্যাসে ক্যানসার হওয়ার ঝুঁকি কমাবেন

অগ্ন্যাশয়ের ক্যানসার: যে ৭ লক্ষণ দেখলেই সাবধান হওয়া জরুরি

অগ্ন্যাশয়ের ক্যানসার: যে ৭ লক্ষণ দেখলেই সাবধান হওয়া জরুরি

ক্যানসার শনাক্তে রুটিন রক্ত পরীক্ষার পরিবর্তন সহায়ক: গবেষণা

ক্যানসার শনাক্তে রুটিন রক্ত পরীক্ষার পরিবর্তন সহায়ক: গবেষণা

আরও পড়ুন

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

ডার্ক চকলেটের যেসব উপকার জানলে অবাক হবেন আপনিও

ডার্ক চকলেটের যেসব উপকার জানলে অবাক হবেন আপনিও

যে কারণে বিচ্ছেদের পরও এক্সের সঙ্গে যোগাযোগে মন চায়

যে কারণে বিচ্ছেদের পরও এক্সের সঙ্গে যোগাযোগে মন চায়

রাত হলেই মন খারাপ? যেভাবে সামলাতে পারেন

রাত হলেই মন খারাপ? যেভাবে সামলাতে পারেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম