Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

অগ্ন্যাশয়ের ক্যানসার: যে ৭ লক্ষণ দেখলেই সাবধান হওয়া জরুরি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

অগ্ন্যাশয়ের ক্যানসার: যে ৭ লক্ষণ দেখলেই সাবধান হওয়া জরুরি

Advertisement

অগ্ন্যাশয়ের ক্যানসার একটি নীরব ঘাতক। কারণ এই রোগটির প্রাথমিক লক্ষণগুলো এতটাই মৃদু বা সাধারণ হয় যে শুরুতে অনেকেই এগুলোকে সাধারণ কোনো শারীরিক সমস্যা বলে ভুল করেন। 

কিন্তু যখন রোগটি ধরা পড়ে, ততক্ষণে এটি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যায়। তাই সময়মতো সচেতন হওয়া খুবই জরুরি। 

পাকস্থলীর ঠিক পেছনে পেটের উপরিভাগে অবস্থিত এই ছোট্ট অঙ্গটি আমাদের হজম শক্তি ঠিক রাখতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিনের মতো হরমোন তৈরিতে দারুণ ভূমিকা রাখে। কিন্তু যখন অগ্ন্যাশয়ে অস্বাভাবিক কোষ বাড়তে শুরু করে এবং টিউমারের সৃষ্টি হয়, তখনই বিপত্তি ঘটে। 

আমেরিকাভিত্তিক প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ড. সৌরভ শেঠি অগ্ন্যাশয়ের ক্যানসারের এমন ৭টি সতর্কবার্তা বা লক্ষণের কথা বলেছেন, যা অনেকেই সাধারণ ভেবে এড়িয়ে যান। আসুন জেনে নেওয়া যাক লক্ষণগুলো কী কী: 

  • ৫০ বছর বয়সের পর নতুন করে ডায়াবেটিস: কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই যদি কারো বয়স ৫০ বছর পেরোনোর পর হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়ে, তবে সাবধান হওয়া দরকার। কারণ অগ্ন্যাশয়ে তৈরি হওয়া টিউমার ইনসুলিন উৎপাদনে বাধা সৃষ্টি করতে পারে। 
  • হঠাৎ ওজন কমে যাওয়া: ডায়েট বা ব্যায়ামের কোনো পরিবর্তন না করেই যদি হু হু করে ওজন কমতে শুরু করে, তবে তা বড় কোনো রোগের লক্ষণ হতে পারে। অগ্ন্যাশয়ের সমস্যার কারণে শরীর খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে ব্যর্থ হয়। 
  • মলের রঙ বা ধরনে পরিবর্তন: মল যদি ফ্যাকাশে রঙের হয়, তৈলাক্ত দেখায় কিংবা মলের সঙ্গে চর্বির মতো কিছু ভেসে থাকে, তবে তা প্যানক্রিয়াসের সমস্যার বড় ইঙ্গিত। অগ্ন্যাশয় চর্বি হজমে সহায়ক এনজাইম তৈরি করে, যা ক্ষতিগ্রস্ত হলে এমনটা ঘটে। 
  • পিঠের মাঝখানে ব্যথা: কোনো আঘাত বা পেশীর টান ছাড়াই যদি পিঠের মাঝখানে একটানা নিস্তেজ ব্যথা অনুভূত হয়, তবে সতর্ক হন। অগ্ন্যাশয় পাকস্থলীর গভীরে থাকায় এর ব্যথা প্রায়ই পেটের চেয়ে পিঠে বেশি অনুভূত হয়। 
  • জন্ডিস বা ত্বক ও চোখ হলুদ হওয়া: হঠাৎ করে চোখ বা ত্বক হলুদ হয়ে যাওয়া জন্ডিসের লক্ষণ। অগ্ন্যাশয়ের মাথায় টিউমার হলে তা পিত্তনালী বন্ধ করে দেয়, যা ক্যানসারের প্রাথমিক লক্ষণ হিসেবে সামনে আসে। 
  • খাবারের প্রতি হঠাৎ অনীহা: আগে যে খাবারগুলো আপনার বেশ পছন্দের ছিল, সেগুলোর প্রতি হঠাৎ অনীহা তৈরি হওয়া, বমি ভাব বা সামান্য খেলেই পেট ভরে যাওয়ার মতো সমস্যা অবহেলা করবেন না। 
  • অকারণে সারা শরীরে চুলকানি: ত্বকে কোনো র‍্যাশ বা অ্যালার্জি না থাকা সত্ত্বেও যদি সারা শরীরে তীব্র চুলকানি অনুভূত হয়, তবে বুঝতে হবে পিত্তনালীতে ব্লকের কারণে রক্তে পিত্ত লবণের মাত্রা বেড়ে গেছে। এটি ক্যানসারের একটি লুকানো লক্ষণ হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ 

এই লক্ষণগুলো দেখা মাত্রই ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ এগুলো অন্য সাধারণ অসুস্থতার কারণেও হতে পারে। তবে এই লক্ষণগুলোর মধ্যে একাধিক উপসর্গ যদি দীর্ঘসময় ধরে চলতে থাকে, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্তন ক্যানসার কি শুধু টিউমার হলেই হয়? জানুন অন্যান্য লক্ষণ ও সতর্কতা

স্তন ক্যানসার কি শুধু টিউমার হলেই হয়? জানুন অন্যান্য লক্ষণ ও সতর্কতা

যে ৫ অভ্যাসে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি

যে ৫ অভ্যাসে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি

কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে গড়ে তুলবেন যে ৫ অভ্যাস

কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে গড়ে তুলবেন যে ৫ অভ্যাস

ব্লাড ক্যানসার: এই ৪ প্রাথমিক লক্ষণ দেখে সতর্ক হওয়া জরুরি

ব্লাড ক্যানসার: এই ৪ প্রাথমিক লক্ষণ দেখে সতর্ক হওয়া জরুরি

যে অভ্যাসে ক্যানসার হওয়ার ঝুঁকি কমাবেন

যে অভ্যাসে ক্যানসার হওয়ার ঝুঁকি কমাবেন

ক্যানসার শনাক্তে রুটিন রক্ত পরীক্ষার পরিবর্তন সহায়ক: গবেষণা

ক্যানসার শনাক্তে রুটিন রক্ত পরীক্ষার পরিবর্তন সহায়ক: গবেষণা

আরও পড়ুন

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

ডার্ক চকলেটের যেসব উপকার জানলে অবাক হবেন আপনিও

ডার্ক চকলেটের যেসব উপকার জানলে অবাক হবেন আপনিও

যে কারণে বিচ্ছেদের পরও এক্সের সঙ্গে যোগাযোগে মন চায়

যে কারণে বিচ্ছেদের পরও এক্সের সঙ্গে যোগাযোগে মন চায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম