Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

জরায়ুমুখের ক্যানসার: শুধু টিকাই কি শেষ রক্ষা? জেনে নিন কোন কোন পরীক্ষা জরুরি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ এএম

জরায়ুমুখের ক্যানসার: শুধু টিকাই কি শেষ রক্ষা? জেনে নিন কোন কোন পরীক্ষা জরুরি

Advertisement

নারীদের স্তন ক্যানসারের পরই যে রোগটি নিয়ে ভয়ের পারদ সবচেয়ে উঁচুতে, তা হলো জরায়ুমুখের ক্যানসার বা সার্ভিক্যাল ক্যানসার। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এই রোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। এমনকি ক্যানসার হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা, তা আগে থেকেই চিহ্নিত করতে পারলে নেওয়া যায় আগাম সতর্কতা। কিন্তু কোন উপায়ে এই ঝুঁকির কথা জানা যাবে, সে বিষয়ে এখনো সচেতনতার ঘাটতি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এখানেই বড় ভূমিকা রাখতে পারে জিনের পরীক্ষা।

জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে আছে।প্রশ্ন হলো, শুধু টিকা নিয়ে রাখলেই কি সব বিপদ কেটে যাবে? চিকিৎসকেরা বলছেন, রোগের ঝুঁকি আদৌ আছে কিনা কিংবা শরীরে কোনো জিনের রূপান্তর ক্যানসারের দিকে এগোচ্ছে কি না, তা আগেভাগে জানতে পারলে তবেই প্রকৃত অর্থে নিরাপদে থাকা সম্ভব।

কদম ফেলতে হবে কোন বয়স থেকে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ৩০ বছর বয়সের পর থেকেই জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি বাড়তে শুরু করে। তাই এই বয়সের পর প্রতি ৫ থেকে ১০ বছর অন্তর নির্দিষ্ট কিছু জিনের পরীক্ষা করিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে।

তবে কোনো নারীর যদি এইচআইভি পজিটিভ থাকে কিংবা ক্যানসারের পূর্ব ইতিহাস থাকে, তবে তাকে আরও সতর্ক হতে হবে। সে ক্ষেত্রে ২৫ বছর বয়সের পর থেকেই প্রতি ৩ থেকে ৫ বছর অন্তর এই পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

কোন কোন পরীক্ষা জরুরি?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মূলত এইচপিভি ডিএনএ টেস্টের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছে। এর পাশাপাশি আরও কয়েকটি জিন পরীক্ষার কথাও বলেছেন গবেষকেরা। এক নজরে দেখে নেওয়া যাক পরীক্ষাগুলো সম্পর্কে:

এইচপিভি ডিএনএ ডিটেকশন টেস্ট: এটি সবচেয়ে নির্ভরযোগ্য একটি জিন পরীক্ষা। জরায়ুমুখ বা যোনিপথ থেকে সামান্য কোষের নমুনা নিয়ে পরীক্ষাটি করা হয়। এটি সম্পূর্ণ ব্যথাহীন এবং মাত্র কয়েক মিনিটের ব্যাপার। মূলত আরটি-পিসিআর যন্ত্রে নমুনার বিশ্লেষণ করে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভির জিন রয়েছে কিনা, তা দেখা হয়। এই পরীক্ষায় ভাইরাসের ১৪ রকম প্রজাতির উপস্থিতি এবং ঝুঁকিপূর্ণ প্রজাতিটি লুকিয়ে আছে কিনা, তা ধরা পড়ে।

এইচপিভি জিনোটাইপিং টেস্ট: প্রাথমিক পরীক্ষায় যদি ভাইরাস ধরা পড়ে, তবে সেটি ঠিক কতটা বিপজ্জনক, তা জানার জন্য এই পরীক্ষার প্রয়োজন হয়। ল্যাবে মলিকিউলার বায়োলজি প্রযুক্তির মাধ্যমে ভাইরাসের ডিএনএর গঠনবিন্যাস বের করা হয়। ভাইরাসের ঠিক কোন প্রজাতিটি শরীরে বাসা বেঁধেছে, তা আলাদাভাবে চিহ্নিত করা যায়। বিশেষ করে জরায়ুমুখের ক্যানসারের জন্য সবচেয়ে বেশি দায়ী এইচপিভি ১৬ ও এইচপিভি ১৮ প্রজাতি দুটির জিন শরীরে রয়েছে কি না, তা এই পরীক্ষায় স্পষ্ট হয়ে ওঠে।

কো-টেস্টিং (প্যাপ স্মিয়ার ও এইচপিভি ডিএনএ): ৩০ বছরের বেশি বয়সি নারীদের জন্য এই পরীক্ষা করানোর জোরালো পরামর্শ দেন চিকিৎসকেরা। একবার নমুনা সংগ্রহ করেই দুটি পরীক্ষা একসঙ্গে করা যায়। এতে একদিকে যেমন এইচপিভি ডিএনএ পরীক্ষার মাধ্যমে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে, তেমনই প্যাপ স্মিয়ার পরীক্ষার মাধ্যমে জরায়ুমুখের কোষগুলোর আকার-আকৃতিতে কোনো অস্বাভাবিকতা বা প্রাক-ক্যানসার পরিবর্তন শুরু হয়েছে কিনা, তাও স্পষ্ট বোঝা যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রক্তের যে তিন সংকেতেই ধরা পড়বে অগ্ন্যাশয়ের ক্যানসার

রক্তের যে তিন সংকেতেই ধরা পড়বে অগ্ন্যাশয়ের ক্যানসার

৫ বছরে ক্যানসার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫ বছরে ক্যানসার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রোগীর টিউমার থেকে তৈরি হবে ক্যানসারের টিকা!

রোগীর টিউমার থেকে তৈরি হবে ক্যানসারের টিকা!

শরীরে টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে রয়েছে ক্যানসার ঝুঁকি, যা বলছেন বিশেজ্ঞরা

শরীরে টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে রয়েছে ক্যানসার ঝুঁকি, যা বলছেন বিশেজ্ঞরা

বিশ্বজুড়ে মৃত্যুর কারণ হিসেবে এইচআইভির স্থান ২২তম, শীর্ষে কোন রোগ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে মৃত্যুর কারণ হিসেবে এইচআইভির স্থান ২২তম, শীর্ষে কোন রোগ?

ব্রেন টিউমার মানেই কি ক্যানসার, যে ৫ বিষয় জানা জরুরি

ব্রেন টিউমার মানেই কি ক্যানসার, যে ৫ বিষয় জানা জরুরি

আরও পড়ুন

জরায়ুমুখের ক্যানসার: শুধু টিকাই কি শেষ রক্ষা? জেনে নিন কোন কোন পরীক্ষা জরুরি

জরায়ুমুখের ক্যানসার: শুধু টিকাই কি শেষ রক্ষা? জেনে নিন কোন কোন পরীক্ষা জরুরি

মশা মাছিতে অতিষ্ঠ হলে যা করবেন

মশা মাছিতে অতিষ্ঠ হলে যা করবেন

ঝগড়ার সময় সঙ্গীকে যেসব কথা বলা ঠিক নয়

ঝগড়ার সময় সঙ্গীকে যেসব কথা বলা ঠিক নয়

ফ্যাটি লিভার ঠেকাতে প্রতিদিনের খাবারে যে পরিবর্তন জরুরি

ফ্যাটি লিভার ঠেকাতে প্রতিদিনের খাবারে যে পরিবর্তন জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম