Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

রক্তের যে তিন সংকেতেই ধরা পড়বে অগ্ন্যাশয়ের ক্যানসার

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

রক্তের যে তিন সংকেতেই ধরা পড়বে অগ্ন্যাশয়ের ক্যানসার

ফাইল ছবি

Advertisement

প্রাণঘাতী ক্যানসারগুলোর একটি অগ্ন্যাশয়ের ক্যানসার। রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা কঠিন হওয়ায় অধিকাংশ রোগীর ক্ষেত্রে ক্যানসার ছড়িয়ে পড়ার পর চিকিৎসা শুরু হয়। তবে নতুন এক রক্ত পরীক্ষা এ রোগ দ্রুত শনাক্তের ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে। গবেষকদের দাবি, পরীক্ষাটি অগ্ন্যাশয়ের ক্যানসারের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের রোগীদের ৮৭ শতাংশ ক্ষেত্রে সঠিকভাবে শনাক্ত করতে পেরেছে।

যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের গবেষকদের তৈরি পরীক্ষাটির নাম ‘প্যানজিওন’। এতে রক্তের তিন ধরনের জৈবিক সংকেত বা বায়োমার্কার বিশ্লেষণ করা হয়। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সেগুলো একত্র করে রোগীর অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নির্ণয় করা হয়।

গবেষণায় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার প্রায় ১ হাজার ৮০০ মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে প্রাথমিক পর্যায়ের ক্যানসার শনাক্তের সাফল্যের হার ছিল ৮৭ শতাংশ। পরীক্ষাটির ভুলভাবে ক্যানসার শনাক্তের হারও তুলনামূলক কম। কম ঝুঁকির মানুষের ক্ষেত্রে এ হার প্রায় ৩ শতাংশ এবং বেশি ঝুঁকির ক্ষেত্রে ১৬ শতাংশ। এ ছাড়া ক্যানসারের আগের পর্যায়ের একটি গুরুতর ক্ষত বা হাই-গ্রেড ডিসপ্লাসিয়া প্রায় ৬৪ শতাংশ ক্ষেত্রে শনাক্ত করতে পেরেছে পরীক্ষাটি।

কেন অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্ত কঠিন?

অগ্ন্যাশয় শরীরের গভীরে অবস্থিত। ফলে নিয়মিত শারীরিক পরীক্ষায় সেখানে টিউমার সহজে শনাক্ত করা যায় না। অনেকের ক্ষেত্রে ক্যানসার বড় হওয়া বা অন্য অঙ্গে ছড়িয়ে পড়ার আগে কোনো লক্ষণও দেখা দেয় না। পেটে ব্যথা, ওজন কমে যাওয়া, চুলকানি ও জন্ডিস এ রোগের উল্লেখযোগ্য লক্ষণ।

সাধারণত চিকিৎসক রোগীর শারীরিক পরীক্ষা ও রক্তের বিভিন্ন পরীক্ষার পর সিটি স্ক্যান বা এমআরআই করান। অগ্ন্যাশয়ে কোনো টিউমার দেখা গেলে বায়োপসির মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়।

কীভাবে কাজ করে নতুন পরীক্ষা?

প্যানজিওন পরীক্ষায় রক্তে থাকা তিনটি সংকেত বিশ্লেষণ করা হয়। এগুলো হলো সার্কুলেটিং মাইক্রোআরএনএ, এক্সোসোমাল মাইক্রোআরএনএ এবং কার্বোহাইড্রেট অ্যান্টিজেন ১৯-৯ (সিএ১৯-৯)। গবেষকদের মতে, একাধিক সংকেত একসঙ্গে বিশ্লেষণ করায় রোগীর শারীরিক অবস্থার তুলনামূলক পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব।

গবেষণার প্রধান গবেষক ও যুক্তরাষ্ট্রের সিটি অব হোপ মেডিকেল সেন্টারের অধ্যাপক অজয় গোয়েল বলেন, পরীক্ষাটি ভবিষ্যতে ক্যানসার ছড়িয়ে পড়ার আগেই বিপজ্জনক ক্ষত শনাক্তের সুযোগ তৈরি করতে পারে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এখনই এমআরআই, আল্ট্রাসাউন্ড বা প্রচলিত পরীক্ষার বিকল্প হিসেবে এটি ব্যবহারের সময় আসেনি। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের আব্রামসন ক্যানসার সেন্টারের পরিচালক রবার্ট ভন্ডারহাইডের মতে, সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহারের আগে পরীক্ষাটির নির্ভুলতা আরও যাচাই করা জরুরি।

গবেষকদের আশা, উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে পরীক্ষাটি চিকিৎসকদের দ্রুত স্ক্যান বা অন্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে। তবে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বাড়াতে এটি কার্যকর কি না, তা প্রমাণে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন। আপাতত সবার জন্য এ পরীক্ষা চালুর সুপারিশ করা হচ্ছে না।

সূত্র: নিউজউইক

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাত খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতটুকু খাবেন?

ভাত খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতটুকু খাবেন?

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

অশরীরী আত্মার ভর নয়, শিশুর স্বাভাবিক আচরণ যে রোগের লক্ষণ

অশরীরী আত্মার ভর নয়, শিশুর স্বাভাবিক আচরণ যে রোগের লক্ষণ

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

ডায়াবেটিসের কারণে কিডনি বিকলের ঝুঁকি, বছরে যে ২ পরীক্ষা জরুরি

ডায়াবেটিসের কারণে কিডনি বিকলের ঝুঁকি, বছরে যে ২ পরীক্ষা জরুরি

পুরুষের শরীরে যে হরমোন কমলেই বাড়ে ক্যানসারে মৃত্যুঝুঁকি

পুরুষের শরীরে যে হরমোন কমলেই বাড়ে ক্যানসারে মৃত্যুঝুঁকি

আরও পড়ুন

ভাত খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতটুকু খাবেন?

ভাত খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতটুকু খাবেন?

রক্তের যে তিন সংকেতেই ধরা পড়বে অগ্ন্যাশয়ের ক্যানসার

রক্তের যে তিন সংকেতেই ধরা পড়বে অগ্ন্যাশয়ের ক্যানসার

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

প্রস্রাব ঘোলাটে হচ্ছে? জানুন কারণ

প্রস্রাব ঘোলাটে হচ্ছে? জানুন কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম